শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক শার্শায় মিডিয়া অপপ্রচার রোধে প্রশাসন ও সুশীল সমাজের সমন্বয় সভা

ডিএমপির এডিসি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-03-2023 06:20:10 am

© ফাইল ছবি



ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার সাত কর্মকর্তাকে একযোগে বদলি/পদায়ন করা হয়েছে।


গতকাল সোমবার (২০ মার্চ) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের এই পদায়ন করা হয়।


আদেশে বলা হয়, উল্লেখিত কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে নামের পাশে বর্ণিত স্থানে বদলি/পদায়ন করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও এতে উল্লেখ রয়েছে।


ডিএমপির অর্থ বিভাগের উপ-কমিশনার (বাজেট) গোবিন্দ্র চন্দ্র পালকে ডিএমপির মতিঝিল বিভাগের সবুজবাগ জোনের অতিরিক্ত উপ-কমিশনার, ডিবি মতিঝিল বিভাগের উপ-কমিশনার মো. রফিকুল ইসলামকে উত্তরা বিভাগের দক্ষিণখান জোনের অতিরিক্ত উপ-কমিশনার, ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার নিশাত রহমান মিথুনকে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের (দক্ষিণ) অতিরিক্ত উপ-কমিশনার, উত্তরা বিভাগের দক্ষিণখান জোনের অতিরিক্ত উপ-কমিশনার ইয়াসিন আরাফাতকে ডিবি-লালবাগ কোতয়ালি জোনাল টিমের অতিরিক্ত উপ-কমিশনার পদে পদায়ন করা হয়।


মতিঝিল বিভাগের সবুজবাগ জোনের অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলামকে ডিবি-মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-কমিশনার, ডিবি-মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-কমিশনার মো. শাহিদুর রহমানকে ডিবি-মতিঝিল বিভাগে অতিরিক্ত উপ-কমিশনার এবং ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার জোনাঈদ আফ্রাদকে অর্থ বিভাগের (বাজেট) অতিরিক্ত উপ-কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

আরও খবর