অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

জয়পুরহাটে মহিলা সমবায় সমিতির যাত্রা শুরু

© সংগৃহীত ছবি



জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের মহিলাদের আয়বৃদ্ধিমুলক কাজে সম্পৃক্ত করতে গুড নেইবারস বড়াইল মহিলা সমবায় সমিতি লিমিটেড নামে একটি বেসরকারি সংস্থা কার্যক্রম শুরু করেছে।


সোমবার (২০ মার্চ) দুপুরে আনুষ্ঠানিকভাবে এ সমিতির উদ্বোধন করা হয়।


ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বন্যা যৌথভাবে এ সমিতির উদ্বোধন করেন।


এ উপলক্ষে বড়াইল ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, ইউএনও নুসরাত জাহান বন্যা, গুড নেইবারস লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর মোঃ মাইনুদ্দিন, বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু রাশেদ আলমগীর, জিন্দারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, গুড নেইবারস বাংলাদেশ কালাই সিডিপি’র ম্যানেজার প্রাঞ্জলী মৃ ও জিন্দারপুর গুড নেইবারস সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নাছিমা বিবি।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি মোস্তাকীম মন্ডল বলেন, গুড নেইবারস একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন। বড়াইল ইউনিয়নের মহিলাদের আয় বৃদ্ধিমুলক কার্যক্রমে সম্পৃক্ত করছে এটি সত্যিই প্রশংসনীয়।


এর আগে জাতীয় সংগীত এবং নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্টানের মূল আনুষ্টানিকতা শুরু হয়।

আরও খবর