জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ

কুড়িগ্রামে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করার অপরাধে তিন দোকানির জরিমানা



কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করার অপরাধে ৩ দোকানীকে জরিমানা করেছে কুড়িগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।



সোমবার দুপুরে (২০ মার্চ) উপজেলার নাখারগঞ্জ বাজার এলাকায় তদারকি অভিযান পরিচালনা করে সংস্থাটি।



সংশ্লিষ্ট সুত্র জানায়, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের অপরাধে নাখারগঞ্জ বাজারের সাদ্দাম ফার্মেসিকে ৩ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্যপন্য সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে একই বাজারের জহুরুল স্টোর এবং ইব্রাহিম স্টোরকে ২ হাজার টাকা করে সর্বমোট তিন দোকানীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ পন্য ও ওষুধ গুলো ধ্বংস করা হয়। 



অভিযানে নেতৃত্বে দানকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, সামনে পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা যাতে ভেজাল পণ্য বিক্রি না করতে পারে সে লক্ষ্যে আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। জনস্বার্থে এ ধরণের অভিযান আমাদের নিয়মিত অব্যাহত থাকবে।


এ সময় সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর পবিত্র কুমার এবং কুড়িগ্রাম  আনসার ব্যাটালিয়ানের সদস্যরা। 



আরও খবর




6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

২২ ঘন্টা ১৩ মিনিট আগে