ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক

আশ্রয়ণ প্রকল্পের ঘর পাচ্ছেন কুড়িগ্রামের আরো ৫৫৬ ভূমি ও গৃহহীন পরিবার



প্রধানমন্ত্রী কতৃক ৪র্থ পর্যায়ে আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে কুড়িগ্রামে ৫৫৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারে গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন বিষয়ক প্রেস ব্রিফিং করেছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।


সোমবার (২০ মার্চ) দুপুরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং-এ কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, সিনিয়র সাংবাদিক সফি খান, মমিনুল ইসলাম মঞ্জু, ছানালাল বকসী, শ্যামল ভৌমিক, এডভোকেট আহসান হাবীব নীলুসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ মার্চ কুড়িগ্রামসহ সারাদেশে একযোগে ৩৯ হাজার ৩৬৫টি পরিবারে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন। এরমধ্যে কুড়িগ্রামে ৩য় পর্যায়ে অবশিষ্ট ১০৬টি এবং ৪র্থ পর্যায়ে ৪৫০টিসহ মোট ৫৫৬টি ঘর হস্তান্তর করা হবে। তিনি আরো জানান, কুড়িগ্রামে ১ম থেকে ৩য় পর্যায় পর্যন্ত ৩ হাজার ৯শ’টি পরিবার জমিসহ ঘর বরাদ্দ পেয়েছে। ৪র্থ পর্যায়ে ৫৫৬টি ঘরের মধ্যে চর ডিজাইনে ৫৫টি চরের পরিবারকে ঘর বরাদ্দ দেয়া হবে।


এছাড়াও জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, কুড়িগ্রামের চিলমারীতে আশ্রয়ণ প্রকল্পে অবস্থানরত শিশুদের লেখাপড়া চালিয়ে যেতে সেখানে খন্ডকালিন শিক্ষক নিয়োগের মাধ্যমে পাঠদান কর্মসূচি চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেই সাথে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছীতে আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত পরিবারগুলোতে জরীপ কার্যক্রমের মাধ্যমে ডাটাবেজ তথ্য সংগ্রহ করা হচ্ছে। যাতে বয়স ভেদে কর্মহীন মানুষকে কর্মে সম্পৃক্ত করা যায়। এছাড়াও চিলমারীতে ৩০টি হরিজন সম্প্রদায়কে শ্মশাণঘাটসহ জমিসহ গৃহ প্রদানের কার্যক্রম হাতে নেয়া হয়েছে।



আরও খবর




6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ২ ঘন্টা ৩২ মিনিট আগে