মানবিক উদ্যোগে শেরপুরবাসীর আস্থা অর্জনে এগিয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন লালপুরে মাজার ও মসজিদে চুরি মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী আব্দুল বারী ২১ বছরের গবেষণায় ২৫ জাতের ধান উদ্ভাবন, স্বীকৃতির অপেক্ষায় কৃষক সেন্টু হাজং খাগা রহমতিয়া ইবতেদায়ী মাদ্রাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আদমদীঘিতে যুবদল নেতাদের পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদাণ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত পৈতৃক ভিটায় বাড়ি নির্মাণে বাধা, হুমকি-চাঁদা দাবি: প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে: রাষ্ট্রপতি খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সৌদি রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা কালাই থানায় ঢুকে পুলিশের ওপর হামলার অভিযোগে যুবক গ্রেপ্তার নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড লাখাইয়ে প্রতিমা বিসর্জ্জন এর মধ্য দিয়ে সমাপ্তি হলো ৬ দিন ব্যাপী শারদীয় দূর্গা পূজা। পীরগাছায় নশিকের সুপারভাইজারকে হত্যা; খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি

শাহজাদপুরের গঙ্গাপ্রসাদে পানি উন্নয়ন বোর্ডের টেন্ডার ছাড়াই দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু বিক্রয়



সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের গঙ্গাপ্রসাদ-মাদলা পয়েন্টে পানি উন্নয়ন বোর্ডের টেন্ডার ছাড়াই দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু বিক্রয় করে আসছে একটি প্রভাবশালী মহল।


জানা যায়, কোনরকম নিয়মনীতির তোয়াক্কা না করে করে একটি প্রভাবশালী মহল এ অবৈধ বালুর ব্যাবসা করে আসছে। এ পয়েন্টে মাটি কেটে বিক্রি করারও অভিযোগ রয়েছে। ঘটনা স্থলে উপস্থিত হয়ে ইদ্রিস আলীকে পেয়ে তার কাছে জানতে চাইলে তিনি জানান, প্রতিটা  ট্রাক ৮৫০ টাকা দরে ইটভাটা সহ বিভিন্ন ক্রেতাদের কাছে বালু বিক্রি করা হচ্ছে। 


পানি উন্নয়ন বোর্ডের টেন্ডার ছাড়াই কিভাবে বালু বিক্রি হয় এ বিষয়টি শাহজাদপুরের বিভিন্ন সচেতন নাগরিক সমাজ ও সাংবাদিকদের ব্যাক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ঝড় উঠেছে। 


বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন এর নজরে আসার পর তিনি পোতাজিয়া ইউনিয়ন ভুমি অফিসের নায়েবকে পাঠান বালুর পয়েন্টে এবং সাময়িক বন্ধ করার নির্দেশ দেন।


 এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন বলেন, আমি নায়েবকে পাঠিয়েছি বালুর স্পটে। বন্ধ করতে বলা হয়েছে। তিনি আরও জানান, এবিষয়টি তদন্ত করে দেখে যদি অবৈধ হয় অবশ্যই প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।


আরও খবর