সবুজ ঘেরা ঐ-উঁচু ভূমি
যেথায় অরণ্যের বাহার,
আজকে যাব হারিয়ে
বুকের ভেতরে তার।
ও পাহাড়, ও পাহাড়,
তুমি ইচ্ছে পাহাড়।
এক আকাশের রঙে লেখা
তোমার উঁচু শীর,
একলা আছো দাঁড়িয়ে
হয়ে তুমি স্থীর।
বলনা এমন প্রেম আছে মনে কার?
ও পাহাড়, ও পাহাড়,
তুমি মন মাতানোয় বাহার।
টুকরো টুকরো রঙিন পাথর
তোমারি গা-ঘেষে,
রূপোলী বারিধারা আজ
মিশেছে মোহনায় যেন হেসে।
ঐ মন মাতানো বুনো ফুলে
মিটছে তোমার আহার,
তুমি কোন রূপকের রূপকার
দাওনা খোঁজ তার৷
ও পাহাড়, ও পাহাড়,
তুমি ইচ্ছে পাহাড়।
আফরিনা সুলতানা ঈশিতা
শিক্ষার্থী, সরকারি দোহার-নবাবগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ।
আগলা, নবাবগঞ্জ, ঢাকা।
৫ দিন ১৭ ঘন্টা ৪ মিনিট আগে
৯ দিন ৮ ঘন্টা ২৫ মিনিট আগে
২১ দিন ৩ ঘন্টা ৫০ মিনিট আগে
৩৬ দিন ১১ ঘন্টা ১৪ মিনিট আগে
৪৬ দিন ৮ ঘন্টা ৩৭ মিনিট আগে
৪৯ দিন ১ ঘন্টা ২৬ মিনিট আগে
৪৯ দিন ১ ঘন্টা ৩৫ মিনিট আগে
৭৯ দিন ৯ ঘন্টা ১৮ মিনিট আগে