যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

জবিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম পুণর্মিলনী অনুষ্ঠিত


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নানা রকম কর্মসূচির মাধ‍্যমে এই আনন্দঘণ মূহুর্তটি উৎযাপিত হয়।


শনিবার (১৮মার্চ) বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাই এসোসিয়েশন। 


অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞান অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য সচিচ মো: ওয়ালিদ হোসেনের সঞ্চালনায় ও আহ্বায়ক জহির উদ্দিন খসরুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।


প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম বাবু বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় মায়ের ভূমিকা পালন করে। মাত্র সতেরো বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনেক পুরোনো বিশ্ববিদ্যালয়কে ছাড়িয়ে গেছে এটাই তার প্রমাণ। জগন্নাথ কলেজও সেই ভূমিকা পালন করেছে। এখন অনেক মেধাবীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসছে। দেশের প্রতিটি ইউনিয়নের ছেলেমেয়ারা জগন্নাথে আছে। আমি বিদেশের মাটিতে গেলেও জগন্নাথের ছাত্রছাত্রীদের খুজে পাই।


বিশেষ অতিথি হিসাবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ‍্যক্ষ ড.কামাল উদ্দিন আহমদ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের এসব অনুষ্ঠান এই ছোট্ট ক‍্যাম্পাসকে প্রাণ ফিরিয়ে দেয়। দেশের বিভিন্ন স্বনামধন‍্য বিশ্ববিদ্যালয়ের সাথে পাল্লা দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখন ৩য় র‍্যাংকিং এ অবস্থান করছে। 

বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে নানা উন্নয়নমূলক চুক্তি করে এগিয়ে যাচ্ছে এ বিশ্ববিদ্যালয়। প্রাক্তন শিক্ষার্থীদের সাথে নিয়ে আরও এগিয়ে যাবে বলে প্রত‍্যাশা করছি।


এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য কাজিম উদ্দীন ধনু এমপি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: ইমদাদুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড কামালউদ্দীন আহমেদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো: মেজবাউল আলম সওদাগর। বিভাগের সাবেক শিক্ষার্থী কেন্দ্রীয় যুবলীগের উপ-দপ্তর সম্পাদক খন্দকার আরিফ-উজ-জামানসহ  বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও খবর