অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

সাতক্ষীরায় পাসপোর্ট যাত্রীর পায়ুপথ থেকে স্বর্ণের বার উদ্ধার

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকায় শুভংকর পাল নামে এক পাসপোর্ট যাত্রীর পায়ুপথে লুকানো ছয়টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।


গতকাল শুক্রবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ওই যাত্রীকে আটক করা হয়। পরবর্তীতে এক্স-রে করে এ স্বর্ণ উদ্ধার করেন গোয়েন্দারা।


যশোর শুল্ক গোয়েন্দা বিভাগের রাজস্ব কর্মকর্তা মো. সেলিম চৌধুরী জানান, ভোমরা ইমিগ্রেশনে প্রবেশের আগেই পাসপোর্ট যাত্রী শুভংকর পালকে চ্যালেঞ্জ করা হয়। কারণ, তার কাছে স্বর্ণ রয়েছে- এমন খবর আমাদের কাছে ছিল। তার ব্যাগসহ পুরো দেহ তল্লাশি করার পরও কোথাও স্বর্ণের অস্তিত্ব না পাওয়ায় তাকে সাতক্ষীরা ডক্টরস ল্যাবে এক্সরে করানোর পর তার পায়ুপথে স্বর্ণের সন্ধান পাওয়া যায়। পরে সেখান থেকে ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।


তিনি আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণের ওজন ছয়শো গ্রাম। যার বাজারমূল্য ৪৪ লাখ ২৩ হাজার ৮৬৮ টাকা। উদ্ধারকৃত স্থানীয় জুয়েলার্সে বারগুলো উদ্ধার করা হয়।


তিনি গণমাধ্যমে জানান যে, উদ্ধারকৃত স্বর্ণের ওজন ছয়শো গ্রাম। যার বাজারমূল্য ৪৪ লাখ ২৩ হাজার ৮৬৮ টাকা। উদ্ধারকৃত স্থানীয় জুয়েলার্সে বারগুলো যাচাই করা হয়েছে।


সাতক্ষীরা সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, আসামিকে এখনো থানায় হস্তান্তর করেনি শুল্ক গোয়েন্দা বিভাগ। তবে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানতে পেরেছি।

আরও খবর