যশোর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি অসুস্থ: হাসপাতালে ভর্তি সাতক্ষীরা কালিগঞ্জে ৩৩৬০ কেজি রাসায়নিকযুক্ত আম জব্দ ২৩ এপ্রিল সাতক্ষীরার পারকুমিরা গণহত্যা দিবস শ্রীমঙ্গলে নির্ভীক সাংবাদিক এহসান এর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি কয়রায় মানব পাচার ও যৌতুক দাবিসহ নানা অভিযোগ বিএনপির সামনে পাহাড়সম চ্যালেঞ্জ: ক্রাইসিস গ্রুপের সতর্কতা রায়পুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত আওয়ামী লীগ আমলের সব সার ডিলার বাতিল: চিফ হুইপ রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা সিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন করলেন ডিসি আসমা শাহীন লাখাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রীর তারেক রহমানের উলাশী আগমন উপলক্ষে বাগআঁচড়ায় প্রচার মিছিল ববিতে শিক্ষকদের আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা, পরীক্ষা নেয়ার দাবি রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবি'র মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে নির্মাণাধীন রাস্তার কাজ বন্ধ হওয়ায় জনদুর্ভোগ চরমে দুর্গাপুরে এসএসসি পরীক্ষা ২০২৬: সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন ভুয়া পরীক্ষার্থী শনাক্ত, মূল পরীক্ষার্থী বহিষ্কার এসএসসিতে ভুল প্রশ্নে পরীক্ষা’ অনিশ্চিত ১২ শিক্ষার্থীর ভবিষ্যত মধুপুরে জ্বালানি ও ভোজ্য তেল মজুদ ও অধিক মূল্যে বিক্রি: তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

রমনায় ট্রাকের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-03-2023 04:23:00 am

রাজধানীর রমনায় ট্রাকের ধাক্কায় আব্দুল্লাহ লিমন (৩০) নামের ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।


লিমন মানিকগঞ্জের ঘিওর উপজেলার বামদিয়া নালি গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। নারায়ণগঞ্জ চাষারা বালুর মাঠ এলাকায় তার নাভানা ব্যাটারি নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তিনি নারায়ণগঞ্জের গলাচিপা কলেজ রোড থাকতেন।


রমনা থানার উপপরিদর্শক এসআই মুজাহিদুল ইসলাম বলেন, রমনা থানার বিচারপতি বাসভবনের পাশের সড়ক দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন লিমন। এ সময় একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দিলে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


লিমনের চাচা মো. আলম জানান, গতকাল মিরপুরে এক বন্ধু বিয়ের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে নারায়ণগঞ্জের বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়।


এদিকে যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে। শুক্রবার ভোরে মাতুয়াইল রাজধানী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে । তার বয়স আনুমানিক ৩৫ বছর।


যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, মাতুয়াইল রাজধানী ফিলিং স্টেশনের সামনে কোনো একটি যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ ওই যুবক হারায়। সংবাদ পেয়ে সেখান থেকে লাশ উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


আরও খবর