হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

ঢাকায় এলাকা ভিত্তিক পানির দাম নির্ধারণের নির্দেশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-03-2023 12:17:01 am

রাজধানীতে সবার জন্য পানির দাম এক হবে না, এলাকা ভিত্তিক দাম নির্ধারণ করতে হবে। আমি ওয়াসাকে বলবো তারা যাতে এলাকা ভিত্তিক পানির দাম নির্ধারণ করে।


গতকাল বৃহস্পতিবার (১৬ মার্চ) রাজধানীর একটি হোটেলে ওয়াসার বিল সংগ্রহ পুরস্কার বিতরনী অনুষ্ঠানে এসব কথা বলেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মো. তাজুল ইসলাম।


মন্ত্রী বলেন, আমাদের কানেকটিভিটি ইমপ্রুভ করতে হয়েছে। আমাদের এই শহরে কত মানুষ থাকবে তা আমাদের ডিজাইন করতে হবে। মানুষ আগে ঢাকায় থাকতো না। তবে এখন থাকে। ঢাকায় সবাই থাকবে না। লোক ঢাকায় আসবে আবার বাইরে চলে যাবে। আমাদেরও এমন কাজ চলছে।


আমরা সবাই চাই ঢাকায় সবাই থাকবে। ড্যাবের দায়িত্ব মানুষের থাকার ব্যবস্থা করতে বলা হয়েছে। দেশের সব মানুষকে ঢাকায় রাখতে পারবো না। ২০ মিলিয়ন মানুষ ঢাকায় থাকে। গুলশানে পানির দাম ১৫, যাত্রাবাড়ী ১৫ টাকা। এলাকা ভিত্তিক সব কিছুই করা হবে। সবাই ঢাকায় থাকতে পারবে না। শহরের বাইরে থাকবে। ঢাকায় এসে বাইর হয়ে যাবে।


নারীদের কাজে লাগাতে হবে। ওয়াসাকে আমি বলবো হোল্ডিং অনুযায়ী পানির দাম নির্ধারণ করতে হবে। একেক এলাকায় একেক ধরনের দাম হবে। মানুষকে অ্যওয়ার করা হচ্ছে, এজন্য সবাই ঢাকায় থাকবে না।


তিনি বলেন, মেট্রোরেল, পদ্মাসেতুসহ বড় প্রকল্প নেয়া হয়েছে চুরির জন্য এমন অভিযোগ করা হয়েছে। কিন্তু এটা না। আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে প্ল্যান করা হয়েছে। অর্থ বছরের কাজ পুরোটাই করা হয়েছে। পাঁচ বছর টার্গেট করে আমরা কাজ করেছি। দারিদ্র্যতার হার কমেছে।


তিনি আরো বলেন, বিদেশের মতো আমাদেরও চিন্তা করতে হবে। তাই ঢাকায় আসা যাওয়া থাকলেও ঢাকার বাইরে থাকতে হবে। এই সিদ্ধান্তে আমাদের এগিয়ে আসতে হবে।


ওয়াসার চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, আজকে ব্যাংক গুলোকে পুরস্কার দেয়া হচ্ছে। এই কর্মকর্তারা সবাই সমাজের অংশ। আপনারা মাঝে মাঝেই অভিযোগ করেন পানি পান না। এখন পানির সমস্যা সমাধান করতে হবে। আর এটার একমাত্র উপায় পানির অপচয় কমানো। সবাই শিক্ষিত তাই পানির অপচয় কমাতে হবে।


ওয়াসার এমডি বলেন, ব্যাংকগুলো বরাবরই আমাদের সহায়তা করে চলেছে। এরই ধারাবাহিকতায় আমরা ব্যাংকগুলোক প্রতিবছর পুরস্কার দিয়ে থাকি।


এবারও আমরা অনেকে পুরস্কৃত করলাম। আমাদের পানি সরবরাহ আগের থেকে অনেক ভালো হয়েছে সামনের দিনগুলোতে আরো ভালো হবে।


তিনি বলেন, একজন মানুষ আগে ব্যাংকে গিয়ে ওয়াসার বিল দিতো। এখন আর তা করতে হচ্ছে না। চাইলেই যেকোনো জায়গায় বসে বিল দিতে পারে। ব্যাংকে যাওয়ার ঝামেলা এখন আর নাই। ঢাকা ওয়াসা এখন স্মার্ট ওয়াসা।

আরও খবর





6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১০ ঘন্টা ৫১ মিনিট আগে