বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি টিমের পূজামণ্ডপ পরিদর্শন শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ

পুরুষ ভোটারের চেয়ে নারীদের উপস্থিতি বেশি, ইভিএমের বিড়ম্বনায় নারীরা

বরগুনার তালতলীতে শারিকখালী ইউনিয়নে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল সাড়ে ৮টায় । বিরতিহীনভাবে এই ভোট গ্রহণ চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। কেন্দ্র গুলোতে নারী ভোটারদের ভিড় বেশি দেখা গেছে, তবে পুরুষ ভোটারের উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে। এদিকে ইভিএমের ধীর গতিতে ভোট নেওয়ায় বিরম্বনার শিকার হচ্ছেন নারীরা।


বৃহস্পতিবার(১৬ মার্চ) ১১ টার দিকে ৮ নং ওয়ার্ডে চাউলাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নারী ভোটারদের ভিড় দেখা গেছে। 


জানা যায়, উপজেলা শারিকখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটার সংখ্যা  ৭ হাজার ৭৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ৯২৯ জন এবং নারী ভোটার ৩ হাজার ৮৬৯ জন। এতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন, সংরক্ষিত সদস্য পদে ১১ ও সাধারণ সদস্য পদে ২৬ জন। এই ইউনিয়নে ৯ টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রেই নারী ভোটারদের ভিড় বেশি দেখা গেছে। তবে, পুরুষ ভোটারের উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে। এদিকে ভোটারদের দাবি ইভিএমের বিরম্বনায় আস্তে আস্তে ভোট চলছে। সকাল সাতটায় এসেও বেলা গড়িয়ে দুপুর হলেও ভোট দিতে পারেনি অনেক নারীরা। 


 ভোট দিতে আসা মাহিনুর বেগম (৩০) বলেন, 'সকালে আমার স্বামী রিকশা নিয়ে বাইরে গেছেন। সকাল ৯টায় আমি ভোট দিয়েছি। আমার স্বামী দুপুর ২টার পর বাড়িতে ফিরে ভোট কেন্দ্রে আসবেন।'



ছকিনা (৪৫) নামের এক ভোটার জানান, সেই সকাল সাড়ে ৮টায় কেন্দ্রে এসেছি এখন ১১টা বাজে এখনো ভোট দিতে পারিনি। কখন পারি তাও জানি না। এছাড়াও একাধিক নারী ভোটারদের একই অভিযোগ। 


৮নং ওয়ার্ডের চাউলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ফিরোজ আলম বলেন, 'এই কেন্দ্রে নারী ভোটার ৫৪৩ জন। বেলা ১১ টা পর্যন্ত ১৬০ জন ভোট দিয়েছেন। নারী ভোটারদের সকাল থেকে লাইনে দাঁড়িয়ে সিরিয়ালি ভোট দিচ্ছেন। নারী ভোটারদের উপস্থিতি পুরুষদের তুলনায় অনেক বেশি। আশা করা যায় ৭০-৮০ শতাংশ নারী ভোট দিতে পারবেন। তিনি আরও। বলেন ১১ টা পযন্ত পুরুষ ভোট দিয়েছেন ১০১ জন।  পুরুষ ভোটারের উপস্থিতি একটু কম। পুরুষ ভোটাররা সকালে কাজে ব্যস্ত থাকেন, এজন্য হয়তো উপস্থিতি কম। দুপুর ১টার পর তাদের উপস্থিতি বাড়বে। ৬০-৬৫ শতাংশ পুরুষ ভোটার ভোট দেবেন বলে আমি মনে করি।


এই কর্মকর্তা বলেন, ইভিএমে ভোট গ্রহণে কোনো ধীরগতি নেই। তবে অনেক বৃদ্ধ বয়সী নারীরা ভোট দিতে এসে ভোট দিতে সময় করার কারনে একটু সমস্যা হচ্ছে।

Tag
আরও খবর