জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী গোয়ালন্দে অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৮টি চায়না দুয়ারী জব্দ, জেলে আটক রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেপ্তার দৌলতদিয়ায় বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো চৌদ্দগ্রাম চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা

আগামীকাল কমলগঞ্জে একতা সমাজকল্যাণ পরিষদের ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান

মহান স্বাধীনতার মাস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে একতা সমাজকল্যাণ পরিষদ বড়গাছ-নছরতপুর কমলগঞ্জের উদ্যোগে এক মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেল ৩ টায় কমলগঞ্জ উপজেলার চৌমুহনা সংলগ্ন জেলা পরিষদ অডিটোরিয়ামে আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানটি

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হবে এবং শেষ হবে রাত ১০ টায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমদ ও বিশিষ্ট সমাজসেবক মোঃ হেলাল মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কমলগঞ্জ উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা এনামুদ্দিন।

আলোচনা সভায় অংশগ্রহণ করবেন সিলেটের সুলতানপুর মাদরাসার
শিক্ষাসচিব মাওলানা নুমানুল হক চৌধুরী,
কমলগঞ্জের মাধবপুর নোয়াগাঁও তালিমুল কুরআন মাদরাসার মুহতামিম মাওলানা নুরুল মুত্তাকিন জুনাইদ, সাহেবজাদায়ে শায়খে মাধবপুরী (রহ.), শ্রীমঙ্গল প্রেসক্লাবের নব-নির্বাচিত কোষাধ্যক্ষ ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক, লেখক-কলামিস্ট মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির) এবং সিলেটের মাওলানা ফুরহাতুল হক চৌধুরী।

অনুষ্ঠানে ইসলামী সংগীত ও নাশিদ পরিবেশন করবেন দেশেন জনপ্রিয় ইসলামি শিল্পী আহমদ আবদুল্লাহ কলরব-ঢাকা, জনপ্রিয় উর্দু নাশিদশিল্পী শেখ এনাম, ইনভাইট নাশিদ ব্যান্ড-সিলেট, খাইরুল হাসান শিপন ভারত, সৈয়দ তৌফিক এলাহী-আসহাব শিল্পীগোষ্ঠী, আহমদ উসমান-যমযম, সিলেট, মুশাহিদ আল বাহার-সিলেট, আলী মর্তুজা বিন আমিন-যমযম, সিলেট, জুনেদ আহমদ জলপ্রপাত-শিল্পীগোষ্ঠী, ফাহিমুল ইসলাম-হকবিডি, ফুজায়েল আহমদ-সুনামগঞ্জ, বদরুল আমীন -হকবিডি শেখ এমাদ ইনভাইট নাশিদ ব্যান্ড এএবং লোকমান হাকীম-সুলতানী কাফেলা।

অনুষ্ঠান সঞ্চলনায় থাকবেন লাবীব হুমায়দী, ফারহানুল হক চৌধুরী এবং একতা সমাজকল্যাণ পরিষদের সভাপতি হিফজুর রহমান ফাহাদ।

অনুষ্ঠানে আগত শিল্পীরা মনোজ্ঞ ইসলামী সংগীত, উর্দু নাশিদ, হামদ-নাতসহ ভিন্নধারার দেশাত্মবোধক গান একক, দ্বৈত ও কোরাস কণ্ঠে পরিবেশন করে মাতিয়ে তোলবেন দর্শকদের। পাশাপাশি শিল্পীদের সুরের মূর্ছনা ও ভিন্ন আমেজে দর্শক শ্রোতারা বিমোহিত হবেন বলে আশাবাদ
ব্যক্ত করেছেন আয়োজক কমিটি।

এবিষয়ে সংগঠনের সভাপতি হিফজুর রহমান ফাহাদ বলেন-এ আয়োজনে বিশেষ আকর্ষণের মধ্যে রয়েছে দর্শকপর্ব, উপস্থিত প্রশ্নসহ আকর্ষণীয় পুরষ্কার। জমকালো অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করে তোলার জন্য দেশ-বিদেশের সংগিতপ্রেমিদের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন আয়োজক কমিটির পক্ষে সংগঠনের সভাপতি হিফজুর রহমান ফাহাদ ও সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান মাহিদ।

প্রসঙ্গগত, কুরআন ও সুন্নাহর আলোকে ব্যক্তিজীবনের পরিশুদ্ধি এবং আর্তমানবতার কল্যাণের মাধ্যমে মহান আল্লাহর সন্তুুষ্টি অর্জনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ২০২১ সালে ৯ আগস্ট সংগঠনটি যাত্রা শুরু করে। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে ইতোমধ্যে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, ইফতার মাহফিল, বিভিন্ন হাফেজিয়া মাদরাসায় কুরআন শরিফ রাখার জন্য রিহাল বিতরণ, বড়গাছ-নছরতপুর মসজিদসহ বিভিন্ন মসজিদে ছুতরা প্রদান, অজুখানা ও মসজিদের দেয়ালে কুরআন-হাদিসের বাণী ও মাসয়ালা-মাসায়িল সম্বলিত দেয়াল লিখন, স্টিকার সাঁটানো, এলাকার মসজিদ-মসজিদের আঙিনা, কবরস্থান পরিস্কার-পরিচ্ছন্নতা, শিশু-কিশোরদের নামাজে উদ্বুদ্ধ করতে প্রতিযোগিতাসহ নানা দ্বীনি ও সমাজসেবামূলক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে সংগঠনটি।
আরও খবর