জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

ভারতের সবচেয়ে বড় অস্ত্র রপ্তানিকারক দেশ রাশিয়া

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-03-2023 04:39:30 pm

রাশিয়া থেকে সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করে ভারত। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (সিপরি) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 


এতে বলা হয়, ২০১৩-২০১৭ সাল থেকে ২০১৮-২২ এর মধ্যে ভারতে সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি করেছে রাশিয়া। তবে এ সময়ের মধ্যে ভারতের অস্ত্র আমদানির পরিমাণ ১১ শতাংশ কমেছে। 


এ প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বে সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করে ভারত। সোমবার এ তথ্য প্রকাশ করেছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটউট। ভারতের পরেই আমদানিতে শীর্ষ অবস্থানের রয়েছে সৌদি আরব, কাতার, অস্ট্রেলিয়া ও চীন। 


এছাড়াও স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (সিপরি) রিপোর্ট বলছে, ২০১২-১৬ ও ২০১৭-২১ এর মধ্যেও ভারতের অস্ত্র আমদানির পরিমাণ ২১ শতাংশ কমেছিল, কিন্তু তখনও বিশ্বে অস্ত্র আমদানির নিরিখে প্রথম স্থানে ছিল ভারত। 


রিপোর্ট বলছে, দেশের অভ্যন্তরে ভারত অস্ত্র নির্মাণ শুরু করে দেওয়ায় তাদের আমদানির পরিমাণ আগের থেকে নামছে। 


প্রসঙ্গত, ভারত তার বাজেটে পর পর কয়েক বছর ধরেই প্রতিরক্ষা ক্ষেত্রে আলাদা করে অর্থ বরাদ্দ রাখছে। যার হাত ধরে প্রতিরক্ষা ক্ষেত্রে ‘আত্মনির্ভর ভারত’কে জোরকদমে এগিয়ে দেওয়ার চেষ্টা চলছে।  এছাড়াও বাজেটে স্থানীয়ভাবে তৈরি মিলিটারি হার্ডওয়্যারের বাজেটকে আলাদা রাখা হচ্ছে। 


অন্যদিকে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ৪৯ থেকে ৭৪ শতাংশ বাড়িয়ে দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য একটাই, যাতে বহু বিদেশি প্রযুক্তিগত সিস্টেমকে ভারতের অস্ত্রভাণ্ডারে যোগ করা যায়। 


এর ফলে দেশের অস্ত্রভাণ্ডার শক্তিশালী করাই লক্ষ্য। এই বছরের প্রতিরক্ষা বাজেটে ঘরোয়া ক্রয়ের জন্য প্রায় ১ লাখ কোটি বরাদ্দ করা হয়েছিল, আগের তিন বছরে ৮৪,৫৮৯ কোটি, ৭০,২২১ কোটি এবং ৫১,০০০কোটির তুলনায়। তবে চমকপ্রদভাবে ২০১৯ সালে ভারতের অস্ত্র আমদানি আগের থেকে কমে যায়। 


এর আগে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, গত ৫ বছরে ভারতের কাছে ১ হাজার ৩০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছে রাশিয়া। নতুন করে আরও ১ হাজার কোটি ডলারের অস্ত্র কেনার আগ্রহ দেখিয়েছে নয়াদিল্লি। 


বিশ্বে রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনার ক্ষেত্রে ভারত শীর্ষ স্থান দখল করে রেখেছে এবং বর্তমানে বিগত কয়েক বছরে রাশিয়া যে পরিমাণ অস্ত্র বিক্রি করেছে তার ২০ শতাংশ একা ভারত কিনেছে।


রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র কেনার বিষয়টি থেকে স্পষ্ট যে, ভারত রাশিয়ার সঙ্গে বেশ হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। দেশটি এখনো আনুষ্ঠানিকভাবে রাশিয়ার ইউক্রেনে আক্রমণের নিন্দা জানায়নি।  অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার সংলাপের মাধ্যমে সংকট সমাধানের ওপর জোর দিয়েছেন।  


পশ্চিমা বিশ্বের দেশগুলো ইউক্রেনে রাশিয়ার আক্রমণের জবাবে রাশিয়ার অস্ত্র ব্যবসায়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে ভারত সেই পথে হাঁটেনি বরং রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনা অব্যহত রেখেছে। 


ভারতের বাইরেও চীন এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো এখনো রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে। রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর মিলিটারি-টেকনিক্যাল কো-অপরাশেনের প্রধান দিমিত্রি শুগায়েভ বলেছেন, মূলত নিজ নিজ স্বার্থের কারণেই দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনা অব্যাহত রেখেছে।  


শুগায়েভ বলেছেন, ‘ইউক্রেনে রাশিয়ার বিশেষ অভিযানের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা দেশগুলো থেকে ভারতের ওপর অভূতপূর্ব চাপ থাকার পরও দেশটি সামরিক-প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্রে রাশিয়ার অন্যতম প্রধান অংশীদার হিসেবে যাত্রা অব্যাহত রেখেছে।’


রুশ রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স এক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়া প্রতিবছর অন্তত ১৪ থেকে ১৫ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রয় করে থাকে এবং সব সময়ই রাশিয়ার কাছে ৫০ বিলিয়ন ডলারের ক্রয়াদেশ থাকে।  


শুগায়েভ আরও জানান, এশিয়ার দেশগুলো মূলত রাশিয়ার এস-৪০০ ট্রায়াম্ফ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ওএসএ, প্যাচোরা বা স্ট্রেলার মতো স্বল্প পাল্লার সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম, এসইউ-৩০ যুদ্ধবিমান, মিগ-২৯ হেলিকপ্টার এবং ড্রোনের প্রতি বিশেষভাবে আগ্রহী। প্রসঙ্গত, অস্ত্র খাতে আত্মনির্ভরশীল হওয়ার দিকে হাঁটছে ভারত।

আরও খবর