সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা

মাঝ আকাশে ঘুমিয়ে পড়া সেই দুই পাইলট বরখাস্ত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-08-2022 01:04:07 pm

সংগৃহীত ছবি

◾ আন্তর্জাতিক ডেস্ক


মাঝ আকাশে উড়োজাহাজের ককপিটে ঘুমিয়ে পড়া ইথিওপিয়ান এয়ারলাইনসের সেই দুই পাইলটকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, গত সোমবারের ঘটনায় দুজনের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।


৩৭ হাজার ফুট উচ্চতায় উড়োজাহাজের ককপিটে ঘুমিয়ে পড়ে উড়োজাহাজের দুই পাইলট নির্ধারিত গন্তব্যে অবতরণ করতেই ভুলে যান। সুদানের খার্তুম থেকে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা যাওয়ার সময় ইথিওপিয়ান এয়ারলাইনসে এ ঘটনা ঘটে।


ইটি৩৪৩ ফ্লাইটটি বিমানবন্দরের কাছে এসেও অবতরণ না করায় তাদের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) থেকে সতর্কতা জারি করা হয়।


পাইলটরা যখন ঘুমিয়ে পড়েছিলেন, তখন বোয়িং ৭৩৭-এর অটোপাইলট সিস্টেম উড়োজাহাজটিকে ৩৭ হাজার ফুট ওপরে স্থিতিশীল অবস্থায় (ক্রুজ) রেখেছিলেন। অপারেটররা পাইলট ও কো-পাইলটকে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হন।


নির্দিষ্ট বিমানবন্দর অতিক্রম করে যাওয়ার পর বোয়িংয়ের অটোপাইলট বিচ্ছিন্ন হয়েছে। এতে সতর্কসংকেত বেজে ওঠায় জেগে যান পাইলটরা। 


উড়োজাহাজটি রানওয়ের দিকে ফিরে যাওয়ার ২৫ মিনিট পর নিরাপদে অবতরণ করে। এতে কারও কোনো ক্ষতি হয়নি। কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ১০ মিনিট একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল ওই উড়োজাহাজটি।


বিমান চলাচল বিশেষজ্ঞ অ্যালেক্স ম্যাচেরাস এক টুইটবার্তায় বলেন, ‘আফ্রিকার সবচেয়ে বড় এয়ারলাইনসের এই ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। অবতরণের সময় উভয় পাইলট ঘুমিয়ে আছেন, অথচ বিমান উড়ছে ৩৭ হাজার ফুট উচ্চতায়।’


তিনি আরও বলেন, ‘পাইলটের ক্লান্তি নতুন কিছু নয়। তবে এটি আন্তর্জাতিকভাবে নিরাপদ বিমান চলাচলের সবচেয়ে বড় হুমকির মধ্যে একটি।’


একজন লিখেছেন, ‘আশা করি ওই দুই পাইলটকে বরখাস্ত করা হবে। পাশাপাশি ওই বিমান সংস্থার ক্রুদের কর্মঘণ্টা নিয়ে তদন্ত শুরু করা উচিত। ঈশ্বরকে ধন্যবাদ, কোনো বিপদ ঘটেনি।’


বিমানে পাইলটের ঘুমিয়ে পড়ার ঘটনা নতুন নয়। গত মে মাসে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে রোমে যাওয়ার পথে ইতালির আইটিএ এয়ারলাইনসের এক পাইলট ঘুমিয়ে পড়েন। এ ঘটনায় তাকেও বরখাস্ত করা হয়।

আরও খবর