রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি রাজশাহী কাটাখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ নগদ ১১ লাখ ৬৭ হাজার ১৭০ টাকা ও মোবাইল ফোন জব্দ শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ মানবিক উদ্যোগে শেরপুরবাসীর আস্থা অর্জনে এগিয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন লালপুরে মাজার ও মসজিদে চুরি মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী আব্দুল বারী ২১ বছরের গবেষণায় ২৫ জাতের ধান উদ্ভাবন, স্বীকৃতির অপেক্ষায় কৃষক সেন্টু হাজং খাগা রহমতিয়া ইবতেদায়ী মাদ্রাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ধোঁয়ায় ছেয়ে গেলো সচিবালয়ের এক নম্বর ভবন, তারপর...

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-03-2023 10:45:55 am

মঙ্গলবার সকাল সাড়ে ১০টা। সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ থাকা এক নম্বর ভবন থেকে হঠাৎ ধোঁয়া বের হতে থাকে। দুলতে থাকে সামনের গাছগুলো। এরপর ফোন- ‘হ্যালো ফায়ার সার্ভিস। আমাদের এক নম্বর ভবনে আগুন লেগেছে।’ জবাব আসে- ‘কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়ি চলে যাবে, আপনারা ধৈর্য্য ধরুন।’


এরমধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। সাইরেন বাজিয়ে মুহূর্তের মধ্যে চলে আসে ফায়ার সার্ভিসের একটি গাড়ি (ফোর হুইলার)। ফায়ার ফাইটাররা এসে এস্টিংগুইশার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এরপরই চলে আসে পানিবাহী গাড়ি।


আগুন থেকে বাঁচতে কর্মকর্তা-কর্মমচারীরা ছুটোছুটি শুরু করেন। ফায়ার ফাইটাররা আহতদের উদ্ধার করে আনতে থাকেন ভবনের সামনে স্থাপিত প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে। একই সঙ্গে বসানো হয় কমান্ড পোস্ট। আরেক দল মই এনে দোতলা থেকে আহতদের নামিয়ে আনেন।


সাইরেন বাজিয়ে আসতে থাকে অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্সে করে আহতদের নেওয়া হয় হাসপাতালে। এরপর ভবনের ছাদে আটকেপড়া কর্মকর্তা-কর্মচারীদের দড়ি বেয়ে নামিয়ে আনেন ফায়ার ফাইটাররা। রশির সাহায্যে ইর্মাজেন্সি মেথড রেসকিউ পদ্ধতিতেও নামিয়ে আনা হয় আটকেপড়াদের। জাম্বো কুশনে লাফিয়ে পড়েও অনেকে ভবন থেকে বেরিয়ে এলেন।


সচিবালয়ের এক নম্বর ভবনের দেওয়ালের ওপাশের সড়কে গাড়িতে থাকা টার্ন টেবল ল্যাডার দিয়ে পানি ছুড়ে নেভানো হয় আগুন। দূর নিয়ন্ত্রীত অত্যাধুনিক গাড়ি (এলইউএফ-৬০) থেকেও ছিটানো হয় পানি।


এই দৃশ্য দেখে মনে হবে সচিবালয়ে আগুন লেগেছে। কিন্তু না, সত্যি সত্যি সচিবালয়ের ১ নম্বর ভবনে আগুন লাগেনি। এটি ছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগুন নেভানো এবং উদ্ধারের মহড়া।


উপস্থিত থেকে এ মহড়া দেখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। এরপর কর্মকর্তা ও কর্মচারীদের গ্যাস সিলিন্ডার এবং বাসা-বাড়িতে আগুন লাগলে কীভাবে নেভাতে হবে তা শেখানো হয়।


পরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ঘণবসতিপূর্ণ একটি দেশ। তাই আমাদের বাড়তি সতর্ক থাকতে হবে। ফায়ার সার্ভিসের জন্য অনেক আধুনিক যন্ত্র সংগ্রহ করা হয়েছে। আমরা যদি প্রথমেই আগুন নেভাতে পারি তাহলে অনেক দুর্ঘটনা থেকে বাঁচতে পারি। তাই প্রত্যেক মানুষকে নিতে হবে প্রশিক্ষণ। আতঙ্কিত না হয়ে কার্যকরীভাবে কিছু পদক্ষেপ নিতে হবে। এজন্য হাতে-কলমে আমাদের প্রশিক্ষণ দরকার। তাই আজকের এই মহড়া।


তিনি বলেন, আধুনিক সরঞ্জাম নিয়ে চমৎকারভাবে মহড়াটি করেছে ফায়ার সার্ভিস। এ প্রদর্শনীর মধ্য দিয়ে সবাইকে অবহিত করা এবং একই সঙ্গে একটা মেসেজ দেওয়া যে, এ রকম ঘটনা ঘটলে আমাদের আগে থেকে সতর্ক থাকতে হবে। কিছু প্রশিক্ষণ দেওয়াটা অত্যন্ত জরুরি।


‘আমি মনে করি এ ধরনের মহড়া আরও বেশি বেশি করতে হবে। দুর্যোগ থেকে নিজেদের রক্ষা করা ও জীবন বাঁচানোর ক্ষেত্রে এটি আগে থেকেই একটি প্রস্তুতি বলে মনে করি।’ বলেন ফরহাদ হোসেন।


এসময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন উপস্থিত ছিলেন।

আরও খবর