মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ লাখাইয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা, শিক্ষার্থী ও পথচারীদের চরম ভোগান্তি। ইসলামি আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার কমিটি গঠন বেগমগঞ্জে হত্যা সহ একাধিক মামলার আসামীকে ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে সোপর্দ উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পীরগাছায় নিরাপদ গোশত উৎপাদনে ব্যবসায়ীদের সচেতন করল প্রাণিসম্পদ দপ্তর বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতের দ্বারস্থ, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *টেকনাফের শাপলাপুরে র‌্যাবের অভিযানে নিখোঁজের দুদিন পর দুই ভিকটিম উদ্ধার* বহুলী ইউনিয়নেকে স্মার্ট ও মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার এস এম রঞ্জুর, উচ্ছ্বসিত এলাকাবাসী

ইবির দুই শিক্ষার্থীকে মারধর, প্রতিবাদে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-03-2023 03:12:43 pm

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থীকে স্থানীয় বখাটেরা মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে তাঁদের ওপর হামলা করা হয়। এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যা সোয়া ছয়টা থেকে সোয়া আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।


আহত দুজনের মধ্যে একজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর নাম মেহেদী হাসান। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী। অপরজন জাহিদ একই শিক্ষাবর্ষের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী।


রাত সোয়া আটটার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আন নূন যায়েদ বলেন, ঘটনাস্থল ক্যাম্পাসসংলগ্ন ঝিনাইদহ শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারে। সেখানে দুই শিক্ষার্থীকে মারধর করেছে কয়েকজন। মহাসড়ক এখনো অবরোধ রয়েছে।


ক্যাম্পাসের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুরে বিশ্ববিদ্যালয়ের মফিজ লেকে কিছু শিক্ষার্থীর আড্ডা দেওয়ার সময় শেখপাড়া এলাকার স্থানীয় বখাটেরা তাঁদের সঙ্গে থাকা বান্ধবীদের মুঠোফোনে ভিডিও ধারণ করে। এর প্রতিবাদে তাঁরা ভিডিও ডিলিট করতে বললে উভয় পক্ষের তর্কাতর্কি হয়। একপর্যায়ে তারা চলে যায়।


বিকেল পাঁচটার দিকে দুই শিক্ষার্থী শেখপাড়া বাজার এলাকায় মোটরসাইকেলে তেল নিতে গেলে তাঁদের ওপর চড়াও হয় সেই বখাটেরা। চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে এলোপাতাড়ি মারধর করে। এতে তাঁরা আহত হন।


এ ঘটনা জানাজানি হলে সন্ধ্যা সোয়া ছয়টা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করেন। তাঁরা বহিরাগত মুক্ত ক্যাম্পাস, শিক্ষার্থী হামলার বিচার ও নিরাপদ ক্যাম্পাসসহ তিন দফা দাবি নিয়ে এ বিক্ষোভ করেন। এতে উপস্থিত ছিলেন ক্যাম্পাসের পাঁচ শতাধিক শিক্ষার্থী। তাঁরা সড়কের দুই দিকে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন।


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহাদৎ হোসেন বলেন, ‘আমি এই মুহূর্তে অবরোধস্থলে আছি। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে শান্ত করার চেষ্টা করছি। আহত এক শিক্ষার্থীকে কুষ্টিয়ায় হাসপাতালে পাঠানো হয়েছে। পরে বিস্তারিত কথা বলব।’

আরও খবর





deshchitro-6aa017be4b6dd-080926081214.webp
আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১ দিন ২ ঘন্টা ৩৯ মিনিট আগে