যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

পর্যটকদের জন্য ‘ঢাকা টুরিস্ট গাইড ম্যাপ’ প্রকাশ করলো ডিএসসিসি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-03-2023 02:58:53 pm

রাজধানী ঢাকা শহরের পর্যটন শিল্পকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে সহজে উপস্থাপন করতে ‘টুরিস্ট গাইড ম্যাপ’ সংকলন ও প্রকাশ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।


সোমবার (১৩ মার্চ) দুপুরে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে করপোরেশনের প্রকৌশল বিভাগের সাপ্তাহিক নিয়মিত বৈঠকে এ ম্যাপ প্রকাশ করা হয়।


এসময় মেয়র বলেন, ঢাকায় অনেক পর্যটক বিশেষত বিদেশি পর্যটকরা আসেন। কিন্তু তারা কোথায় যাবেন, কী পরিদর্শন করবেন, কীভাবে সেসব জায়গা বা স্থাপনায় যাতায়াত করা যাবে, সে সম্পর্কে তাদের অনেকের ধারণা খুব কম। ঢাকার বিমান-রেল-সড়ক অন্তর্জাল কোথায় কোথায় অবস্থিত ইত্যাদি বিষয়কে সন্নিবেশ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এ টুরিস্ট গাইড ম্যাপ সংকলন ও প্রকাশ করেছে। সবাই যেন সহজে বুঝতে ও ব্যবহার করতে পারেন, সেভাবেই আমরা এটা তৈরি করেছি। এ গাইড ম্যাপের সাহায্যে পর্যটকরা ঢাকার সবকিছু এক নজরে সহজে বুঝতে পারবেন।


ঢাকার পর্যটন শিল্পকে বিদেশি পর্যটকদের কাছে সহজে উপস্থাপনে এ উদ্যোগ নতুন মাত্রা যোগ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন শেখ তাপস।


তিনি বলেন, ঢাকাকেন্দ্রিক পর্যটন শিল্পকে উৎসাহিত ও আকর্ষণ করার লক্ষ্যে সারাবিশ্বের ন্যায় ইংরেজি ভাষায় আমরা এ টুরিস্ট গাইড ম্যাপ প্রকাশ করেছি। আমরা চাই, বহুজাতিক কোম্পানি পরিচালিত হোটেলসহ পর্যটন সংশ্লিষ্ট সবাই এ গাইড ম্যাপ ব্যবহার করবেন। আমরা আশাবাদী, এ গাইড ম্যাপের সাহায্যে ঢাকাকেন্দ্রিক পর্যটন শিল্পের বহুমাত্রিক বিকাশ ঘটবে।


বৈঠকে অন্যদের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আশিকুর রহমান, প্রধান নগর পরিকল্পনাবিদ মো. সিরাজুল ইসলামসহ করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর