কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

রমজানে ডিসিদের কঠোরভাবে বাজার তদারকির নির্দেশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-03-2023 12:07:26 pm

আগামী রমজানে জেলা প্রশাসকদের (ডিসি) কঠোরভাবে বাজার তদারকির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।


সোমবার (১৩ মার্চ) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী কোন নির্দেশনা দিয়েছেন কি না জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আজকে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। তবে সরকারের তরফ থেকে এটা সব সময়ের জন্য বলা আছে। রমজানে যাতে দ্রব্যমূল্য ও সরবরাহ স্বাভাবিক থাকে, এ জন্য সরকারের বিভিন্ন পর্যায়ে এখন মনিটরিং কার্যক্রম চলছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে করা হচ্ছে, আমাদের এখান থেকে করছি, আমাদের জেলা পর্যায় থেকেও করা হচ্ছে।’


তিনি বলেন, ‘গতকাল এ বিষয় নিয়ে দেশের সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিয়ে আড়াই ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক করেছি। আমাদের পক্ষ থেকে মাঠ পর্যায়ে যারা কাজ করেন তাদের এ ব্যাপারে সংবেদনশীল করা, অ্যাক্টিভ করার জন্য কাজ করছি।’


বাজারে সরকারের সিদ্ধান্তের প্রতিফলন নেই এবং মাঠ প্রশাসন সচরাচর বাজার মনিটরিং করছে না এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, 'করবে সামনে। এখনো তো রমজান শুরু হয়নি।’


মাহবুব হোসেন আরও বলেন, ‘আমাদের পক্ষ থেকে একটি মনিটরিং থাকবে। যদি একেবারে অস্বাভাবিক পরিস্থিতি কোথাও কিছু হয়, সেখানে যেন আমরা আইন প্রয়োগ করতে পারি। একেবারে আমাদের প্রত্যেক জেলা প্রশাসককে (ডিসি) বলা আছে। তারা খুব কঠোরভাবে এটা মনিটরিং করবে।’

আরও খবর







deshchitro-6a9a65d9b0cca-040926123153.webp
দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

১ দিন ১৯ ঘন্টা ৩৬ মিনিট আগে