বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

জয়পুরহাট মহিলা ডিগ্রী কলেজের গৌরবের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠিত

১৯৯৮ সালে প্রতিষ্ঠিত জয়পুরহাট মহিলা ডিগ্রী কলেজের গৌরবের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রজত জয়ন্তী উৎসব উদযাপন করা হয়েছে। 

এ উপলক্ষ্যে সোমবার বেলা ১১ টায় অত্র কলেজের গর্ভনিং বডির সভাপতি এ্যাড. মোমিন আহমেদ চৌধুরী (জিপি) এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। 

এ সময় আরও উপস্থিত ছিলেন, জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, অত্র কলেজের অধ্যক্ষ আব্দুল মোমিন মন্ডল, প্রভাষক সুমন কুমার সাহাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও রাজনৈতিক নেতা-কর্মীরা।

আলোচনা সভা শেষে মধ্যাহ্নভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেন, কন্যা তুমি পণ্য নয়, কারো করুণার পাত্র নয়। আমি নিজেও একজন কন্যা সন্তানের পিতা। কোন পেশাকেই আমি ছোট করে দেখি না। যে মানুষটি কেবল একজন গৃহবধূ, আবার তিনি মা, তিনি পুত্রবধূ, তিনি শাশুড়ি, তিনি ভাবি অনেকগুলো চরিত্র একজন গৃহবধূ মধ্যে থাকে। অনেকগুলো বিষয় একজন গৃহবধূকে সমন্বয় করতে হয়। 

একজন গৃহবধূকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কথা শুনতে হয়। একটি পরিবারে মেয়েরা সব সময় অবহেলিত হয়। বাড়িতে ভালো কিছু রান্না হলে সেটি আমরা সবাই ছেলে সন্তানের পাতে দেয়। মাছের মাথা ছেলের পাতে, মুরগির রান ছেলের পাতে। পরিবারের সবচেয়ে খারাপ খাবারটি পরে মায়ের পাতে। আমি মনে করি পরিবারের সবচেয়ে ভালো খাবারটি কন্যা সন্তানের পাতে দেওয়া উচিত। কারন একজন মেয়ে বিয়ের পরে শশুর বাড়িতে গিয়ে ওই পরিবারের দায়িত্ব নেওয়ার পর থেকে সে আর কখনো ভালো খাবার পায় না। আপনি আপনার কন্যাকে যতোই ধনী পরিবারে যতোই শিক্ষিত পরিবারে বিয়ে দেন না কেন ওই পরিবারের সবচেয়ে খারাপ খাবারটি আপনার মেয়ের পাতেই পরবে। তাই পরিবারে মেয়েকে ভালো খাবার দেওয়া উচিত, বিয়ের পরে সে আর কখনো সুযোগ পাবে না।

তিনি উপস্থিত ছাত্রীদের উদ্দেশ্যে আরও বলেন, তোমরা যদি বিনা বেতনে কাজের বুয়া না হতে চাও তাহলে তোমাদের অবশ্যই নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। আমি দোয়া করি তোমরা নিজেকে প্রতিষ্ঠিত করে আমাকে অতিক্রম করবে।

এ সময় অত্র কলেজের শিক্ষক, অভিভাবক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে রজত জয়ন্তী উৎসব মিলন মেলায় পরিণত হয়।

আরও খবর