ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ এ আর গ্রুপের উদ্যোগে ১২ কিলোমিটার মর্নিং রান অনুষ্ঠিত কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল মহাসপ্তমী: শক্তি, প্রকৃতি ও মানবতার আরাধনা--সচ্চিদানন্দ দে সদয় সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান

মেক্সিকোতে বারে বন্দুক হামলা, নিহত ১০

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-03-2023 08:15:09 am

মেক্সিকোর কেন্দ্রীয় রাজ্য গুয়ানাজুয়াতোতে একটি বারে বন্দুক হামলায় ১০ জন নিহত ও আরও পাঁচজন আহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা রোববার (১২ মার্চ) জানিয়েছেন এ তথ্য।


স্থানীয় সময় শনিবার রাত ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। জানা গেছে, কুয়েরেতারো ও সেলায়া শহরের সঙ্গে সংযোগকারী একটি হাইওয়ের পাশে অবস্থিত ‘এল এস্টাডিও’ বারে একদল সশস্ত্র হামলাকারী ঢুকে পড়েন। এসময় লোকজনের ওপর এলোপাতাড়ি গুলি চালায় তারা।


সংশ্লিষ্ট কর্মকর্তারা আরও জানান, নিহতদের মধ্যে ৭ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন। গুয়ানাজুয়াতো একটি সমৃদ্ধ শিল্পাঞ্চল এবং মেক্সিকোর সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো এখানে অবস্থিত।


মাদক কারবারসহ চুরি-ডাকাতির জেরে রাজ্যটিতে সান্তা রোসা দে লিমা ও জালিস্কো নুয়েভা জেনারসিয়ন নামে দুটি চক্র প্রায়ই রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। ফলে এটি দিন দিন অনিরাপদ হয়ে উঠেছে সাধারণ মানুষের জন্য।


২০০৬ সাল থেকে মাদকবিরোধী সামরিক অভিযান শুরু করে মেক্সিকো সরকার। তখন থেকে তিন লাখ চল্লিশ হাজার হত্যার ঘটনা নথিভুক্ত হয়েছে দেশটির সরকারি পরিসংখ্যান বিভাগে।

আরও খবর







6ac5b73ac7a7e-071026090634.webp
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

১০ দিন ১ ঘন্টা ৪২ মিনিট আগে