বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

ক্যালিফোর্নিয়ায় নৌকাডুবে মৃত্যু ৮

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-03-2023 06:02:40 am

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়েগোতে দুইটি মাছ ধরার নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর এনবিসি নিউজের।


কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় আরও সাতজন নিখোঁজ রয়েছে। তাদের সন্ধানে তৎপরতা অব্যাহত রয়েছে।


কোস্টগার্ডের এক কর্মকর্তা বলেন, উদ্ধারকারী দল আটজনের মরদেহ পানি থেকে উদ্ধার করেছে। তবে বৈরী আবহাওয়ার কারণে অন্য ভুক্তভোগীদের সন্ধান কার্যক্রম ব্যাহত হচ্ছে।


তবে নৌকাডুবির ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিরা কোন দেশের নাগরিক তা এখনো জানা যায়নি। এদিকে নৌকা দুটি কী কারণে ডুবেছে তাও জানা যায়নি। তবে লাইফগার্ড প্রধান গার্টল্যান্ড যেখানে নৌকাডুবির ঘটনা ঘটেছে সেই এলাকাকে বিপজ্জনক বলে বর্ণনা করেন। এর কারণ হিসেবে উল্টো স্রোতের কথা বলেন তিনি।


এদিকে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছে ৩০ জন। নৌকাটি লিবিয়া থেকে ছেড়ে এসেছিল। খারাপ আবহাওয়ার কারণে সেটি ডুবে যায়। ইতালির কোস্টগার্ড এ তথ্য জানিয়েছে।


এক বিবৃতিতে কোস্টগার্ড জানিয়েছে, বাণিজ্যিক দুইটি জাহাজ ও ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত বাহিনী ফ্রনটেক্স আকাশ পথে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।


বেশ কিছু সূত্রের বরাত দিয়ে মেডিটেরানিয়া সেভিং হিউম্যানস চ্যারিটি টুইট বার্তায় জানায়, ইতালির দিকে যাত্রা করা নৌকাটি বেনগাজির প্রায় ১৭৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে ডুবে যায়।

আরও খবর



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

২০ দিন ৮ ঘন্টা ৮ মিনিট আগে