কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

এ সপ্তাহেই দেশব্যাপী কালবৈশাখীর শঙ্কা, রবিশস্য তুলে ফেলার পরামর্শ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-03-2023 05:58:41 am

চোখ রাঙাচ্ছে কালবৈশাখী ঝড়। চৈত্রের প্রথম দিন আগামী ১৫ মার্চ থেকে ১৯ মার্চের মধ্যে দেশব্যাপী শক্তিশালী কালবৈশাখীর আশঙ্কার কথা জানাচ্ছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। এই সময়ে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বয়ে যেতে পারে শক্তিশালী ঝড়, শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাত।


আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে চলতি মাসে প্রবল কালবৈশাখীর আঘাতের পূর্বাভাস প্রদান করা হলেও নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি। গতকাল এ বিষয়ে আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, আগামীকাল মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টি শুরু হতে পারে। এরপর কয়েক দিন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে।


আবহাওয়াবিদ মো. হাফিজুরর রহমান বলেন, আগামী পাঁচ দিনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে দমকা বাতাস, ঝড়-বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।


আবহাওয়া পূর্বাভাসের আন্তর্জাতিক মডেলগুলো বিশ্লেষণ করে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, ১৫ মার্চ বিকেলের পর থেকে ১৬ মার্চ সকাল ৮টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোতে শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানার সম্ভাবনা বেশি। ১৬ মার্চ কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ জেলার মধ্য দিয়ে কালবৈশাখী ঝড় প্রবাহিত হতে পারে। সম্ভাব্য এই ঝড় ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা বেশি। ১৭ ও ১৮ মার্চ কালবৈশাখী ঝড় বাংলাদেশে প্রবেশ করার সম্ভাবনা বেশি রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে। যা পরবর্তী সময়ে দক্ষিণ-পূর্ব দিকে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা আছে। এই দুই দিন ব্যাপক পরিমাণের বজ্রপাত হওয়ার শঙ্কা বেশি। এই দুই দিনে সকাল ৯টার পর থেকে দুপুর ১২টার মধ্যে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, সুনামগঞ্জ জেলায় তীব্র বজ্রাপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের জেলাগুলোতে এই দুই দিন তীব্র বজ্রপাতের ঝুঁকি রয়েছে। ১৮ ও ১৯ মার্চ বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। ১৫ মার্চের মধ্য রাতের পর থেকে ২১ মার্চ পর্যন্ত বাংলাদেশ ও ভারতের পশ্চিম বঙ্গের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলা বৃষ্টি ও তীব্র বজ্রপাত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।


এদিকে বাংলাদেশে ধান গবেষণা ইনিস্টিউট (ব্রি) কালবৈশাখী-শিলাবৃষ্টি নিয়ে চাষিদের সতর্ক করেছে। ব্রি-এর সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের কোনো কোনো জেলায় ১৫ মার্চ বুধবার থেকে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাতের প্রবল শঙ্কা রয়েছে। আগামী ১৫-১৯ মার্চ দেশের অনেক জেলায় কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাতের প্রবল শঙ্কা রয়েছে। ১৫ মার্চ সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টি শুরু হয়ে ২১ মার্চ দুপুর পর্যন্ত বৃষ্টি হতে পারে। এ সপ্তাহে দেশের কোনো কোনো জেলায় ১৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।


গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন, কালবৈশাখী ঝড়ের কারণে আলু ও সরিষাসহ নানা রবিশস্যর ক্ষতি হতে পারে। ফসলহানি থেকে রক্ষা পেতে দেশের কৃষকদের জন্য পরামর্শ হলো—আলু ও সরিষা তুলে ফেলার মতো হলে তা মার্চের ১৪ তারিখে মধ্যে তুলে ফেলা উচিত। সেই সঙ্গে অন্যান্য কৃষি শস্যর জন্য স্থানীয় কৃষি অফিসার বা ব্লক সুপারভাইজারদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন তিনি।


তিনি বলেন, আগামী সপ্তাহে আবহাওয়াসম্পর্কিত অনেকগুলো সূচক যেমন : ব্যাপক শক্তিশালী জেট স্ট্রিম, মেসন-জুলিয়ান দোলন ও আফ্রিকা মহাদেশের পূর্ব উপকূলে আঘাত করা ঘূর্ণিঝড় ফ্রিডি ইত্যাদি ভারত উপমহাদেশের ওপর এক সঙ্গে মিলিত হয়ে প্রায় সপ্তাহব্যাপী এই বৃষ্টিপাত, বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা সৃষ্টি করেছে।


বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমান জানান, মার্চ মাসে দেশে দুই-তিন দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের এবং এক দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার শঙ্কা রয়েছে।


৪ জেলায় মৌসুমের প্রথম তাপপ্রবাহ

বসন্তের প্রথম মাস সমাপ্ত না হতেই দেশের চার জেলায় শুরু হয়েছে মৃদু তাপপ্রবাহ। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরো বাড়তে ও তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে ক্রমেই ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলেও জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।


আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, চট্টগ্রাম, রাঙ্গামাটি, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। গতকাল রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছিল সীতাকুণ্ড ও রাঙ্গামাটিতে। এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা সিলেটে ৩৬, কক্সবাজারের ৩৬, টেকনাফের ৩৬ দশমিক ৪ এবং বান্দরবানে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি মৌসুমের প্রথম তাপপ্রবাহ। আজ সোমবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আরও খবর







deshchitro-6a9a65d9b0cca-040926123153.webp
দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

১ দিন ২৩ ঘন্টা ১৯ মিনিট আগে