‎সুন্দরবনে দস্যুমুক্ত পরিবেশের প্রত্যাশা: চার বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ বরিশালে দুর্যোগ উপেক্ষা করে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে - জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় আল হিদায়া একাডেমির ৩২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মৌলভীবাজারে সম্ভ্রম বাঁচাতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত, আটক ২ অনুপ্রেরণার এক সুন্দর অধ্যায়—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে বিশেষ কর্মশালা বন উজাড় ও আবাসস্থল ধ্বংসে লোকালয়ে আসছে বন্যপ্রাণী, শ্রীমঙ্গলে এক মাসে ২০ বন্যপ্রাণী উদ্ধার মধুপুরে ৩ দিন পর উদ্ধার অসহায় লক্ষ্মী দাস: প্রয়াসের উদ্যোগে সন্তানসহ বাড়ি প্রত্যাবর্তন নন্দীগ্রামে শ্রমিকদের দিয়ে রাস্তার উদ্বোধন করিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি মোশারফ তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহ্বায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি নাগেশ্বরীতে ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড: এসিল্যান্ডের বিচার নিয়ে আইনি বিতর্ক কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

দুই ঘন্টা পরে অবরুদ্ধ থেকে মুক্ত হলেন রাবি ভিসি, উত্তপ্ত এখনো

রাবি ভিসিকে দুই ঘন্টা ধরে সিনেট ভবনের সামনে অবরুদ্ধ থাকার পরে বাসায় ফিরেছেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে অবরুদ্ধ রেখে বিক্ষোভ করেন। পরে দুপুর দুইটার দিকে শিক্ষক এবং ছাত্রলীগের নেতাকর্মীরা গিয়ে ভিসিকে সেখান থেকে নিয়ে বাসভবনে পৌঁছে দেন।


এরপর শিক্ষার্থীদের একটি অংশ বিশ্ববিদ্যালয় ভিসির বাসার সামনে অবস্থান নেন। আরেকটি অংশ বিশ্ববিদ্যালয় মেইন গেটের সামনে গিয়ে অবস্থান নেন। মেইন গেটের সামনে দুপুর আড়াইটার দিকে আবারো বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।


শেষে বিকেল সোয়া তিনটার দিকেও মেইন গেটের সামনে রাস্তায় আগুন দিয়ে অবস্থান করছিলেন আন্দোলনকারীরা।


সিনেট ভবনের সামনে অবরুদ্ধ অবস্থা থেকে বেরিয়ে নিজ বাসভবনে প্রবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভিসি প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার। রোববার দুপুর পৌনে ২টায় নিজ বাসভবনে প্রবেশ করেন তিনি। ভিসি বাসভবনে প্রবেশের পর থেকে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা বাসভবনের প্রধান ফটকের সামনে অবস্থান করছে।


প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সিনেট ভবনের সামনে রাবি ভিসি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় এক হেলমেট পরিহিত শিক্ষার্থীকে বহিরাগত ভেবে মারতে উদ্যত হয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এসময় সেই হেলমেট পরিহিত যুবককে নিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরের দিকে নিয়ে যা।পরে সেই হেলমেট পরিহিত শিক্ষার্থী নিজেকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী বলে পরিচয় দেয় এবয়ং তার পরিচয়পত্র প্রদর্শন করে।


এসময় ভিসির সামনের অংশে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা সরে গেলে ফাঁকা হয়ে যায় । সে সুযোগকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের টের পাওয়ার আগেই ভিসি বাসভবনে ঢুকে পড়েন। ভিসি বাসভবনের প্রবেশের খবর পাওয়ার পর থেকে ওই ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেয়।


এর আগে রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনে তালা দিয়ে এ বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। এরপর মিছিল সারা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী বিভিন্ন স্লোগানে উত্তপ্ত করে তোলেন ক্যাম্পাস।


পরে বিক্ষোভ মিছিলটি নিয়ে শিক্ষার্থীরা উপাচার্য বাসভবনে বসে এসে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। এরপরে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষার্থীরা। কিন্তু ফলপ্রসূ সমাধান না পেয়ে পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের ঘিরে রাখেন শিক্ষার্থীরা। সেখানেই আটকা পড়ে রাবি ভিসি ।

Tag
আরও খবর


deshchitro-6a9507cd76b20-310826104917.webp
হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই

১ দিন ৭ ঘন্টা ১২ মিনিট আগে




deshchitro-6a8ec12604a0c-260826043414.webp
‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ

৬ দিন ১ ঘন্টা ২৭ মিনিট আগে