সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

বিক্ষোভে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়

সংগ্রহীত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন তারা। ক্যাম্পাসে থেমে থেমে বিক্ষোভ চলছে।

এদিকে বেলা ১২টার দিকে শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনের সামনে ‍ভিসি প্রফেসর গোলাম সাব্বিরকে অবরুদ্ধ করে শিক্ষার্থীরা।

এর আগে, সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের সামনে এ বিক্ষোভ শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা দলে দলে এই বিক্ষোভে যোগ দেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, হামলার শিকার হওয়ার পর প্রশাসনের কাউকেই পাশে পাননি তারা। একই সাথে শিক্ষার্থীদের ওপর পুলিশের টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপের প্রতিবাদও জানান তারা। এ সময় প্রক্টরের পদত্যাগের দাবি করেছেন শিক্ষার্থীরা। এই বিক্ষোভ থেকে উপাচার্যের বাসভবন ঘেরাও করার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি সুলতান-উল-ইসলাম বলেন, ‘আমরা সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিতের জন্য কাজ করছি। কিছুক্ষণের মধ্যেই জরুরি বৈঠকে বসছি।’

প্রক্টর প্রফেসর আসাবুল হক বলেন, ‘আমরা যেকোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। আমরা শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছি।’

আরও খবর