অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

টাঙ্গাইলের ধনবাড়ীতে ভূমিহীন সমিতির সম্মেলন

ভূমিহীন সমিতির সম্মেলন

নাজিবুল বাশার::

টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা ভূমিহীন সমিতির ২২তম উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ‘দুনিয়ার মজদুর এক হও’ শ্লোগানে গতকাল শনিবার বেলা ১১টায় সরকারি ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ আয়োজন করেন ভূমিহীন সমিতি, ধনবাড়ী উপজেলা কমিটি। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে তাঁরা কার্যক্রম শুরু করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ভূমিহীন সমিতির সভাপতি কছিম উদ্দীন। এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল। অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন অসিয়া হাসান আলী মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইকবাল হোসেন তালুকদার, নিজেরা করি বিভাগীয় সমন্বয়ক ফজলুল হক, ধনবাড়ী প্রেসক্লাব সম্পাদক আনছার আলী, মধুপুর প্রেসক্লাব সম্পাদক এসএম শহীদ, উপজেলা ভূমিহীন সমতির সম্পাদক শামছুল হক, নারী নেত্রী জমিলা খাতুন প্রমুখ।

মহান মুক্তিযুদ্ধের চেননায় নারী-পুরুষেরা সমতাভিত্তিক, অসাম্প্রদায়িক, শোষণমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে বক্তারা বক্তব্য রাখেন। এ সময় অর্ধ হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৬ ঘন্টা ১০ মিনিট আগে