কয়রায় মানব পাচার ও যৌতুক দাবিসহ নানা অভিযোগ বিএনপির সামনে পাহাড়সম চ্যালেঞ্জ: ক্রাইসিস গ্রুপের সতর্কতা রায়পুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত আওয়ামী লীগ আমলের সব সার ডিলার বাতিল: চিফ হুইপ রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা সিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন করলেন ডিসি আসমা শাহীন লাখাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রীর তারেক রহমানের উলাশী আগমন উপলক্ষে বাগআঁচড়ায় প্রচার মিছিল ববিতে শিক্ষকদের আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা, পরীক্ষা নেয়ার দাবি রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবি'র মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে নির্মাণাধীন রাস্তার কাজ বন্ধ হওয়ায় জনদুর্ভোগ চরমে দুর্গাপুরে এসএসসি পরীক্ষা ২০২৬: সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন ভুয়া পরীক্ষার্থী শনাক্ত, মূল পরীক্ষার্থী বহিষ্কার এসএসসিতে ভুল প্রশ্নে পরীক্ষা’ অনিশ্চিত ১২ শিক্ষার্থীর ভবিষ্যত মধুপুরে জ্বালানি ও ভোজ্য তেল মজুদ ও অধিক মূল্যে বিক্রি: তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা বাঘায় সরেরহাট কল্যাণী শিশুসদন ও বৃদ্ধা নিকেতনের খাবার ঘর এর ভিত্তি প্রস্তর করেন এমপি চাদ টাঙ্গাইলের মধুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন শাজাহানপুরে ইট-বালু ব্যবসার আধিপত্যে! দিনেদুপুরে যুবককে কুপিয়ে হ/ত্যা !! যশোরে ‘তৃষ্ণার্তদের মাঝে ফ্রি শরবত বিতরণ’ কর্মসূচির উদ্বোধন

নাগরিক ব্যস্ততায় চুলের যত্ন নিতে ভুলে যাবেন না যেন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-03-2023 10:36:47 am

বর্তমান যুগে কেউ যদি সুপারহিউম্যান না হয়, তবে তার জন্য স্বাভাবিক জীবনযাপন করাটা মুশকিলই বটে। দৈনন্দিন নানান কর্মব্যস্ততা, দায়-দায়িত্ব, সামাজিকতা রক্ষা করতে গিয়ে নিজের জন্য যেন সময়ই নেই কারো। যেখানে শরীরের যত্ন নেওয়ারই সময় নেই, সেখানে ত্বক বা বিশেষ করে চুলের যত্ন নেওয়ার কথা তো ভাবাই যায় না। তবে, একটি নির্দিষ্ট সময় পর যখন চুল পড়ার সমস্যা দেখা দেয়, মাথায় ধীরে ধীরে টাক উঁকি দেয় তখন শুধু দুশ্চিন্তার বা মানসিক চাপকে দোষারোপ করে লাভ নেই। চুলের যত্ন না নেওয়াই এই সমস্যার অন্যতম প্রধান কারণ। 


একজন সাধারণ চাকুরিজীবী ব্যক্তির দৈনিক রুটিন কেমন হয়? সকাল ৭-৮ টায় ঘুম থেকে ওঠা, ফ্রেশ হয়ে, অফিসের জন্য প্রস্তুতি নেওয়া, সকালে নাস্তা করে যত দ্রুত সম্ভব যাত্রা শুরু করা, অসহ্য ট্রাফিক জ্যাম ঠেলে সময় মতো অফিসে পৌঁছানো, সারাদিনের কাজের চাপে ক্লান্ত হয়ে সন্ধ্যায় অফিস ত্যাগ করা। অতঃপর কেউ হয়তো মেন্টাল ফ্রেশনেসের জন্য সহকর্মী বা বন্ধুদের সাথে আড্ডা দেন, কেউবা আবার ক্লান্ত শরীরকে বিশ্রাম দেওয়ার জন্য দ্রুত বাড়ি পৌঁছে টুকটাক কাজ শেষ করে ঘুমানোর প্রস্তুতি নেন। সারা সপ্তাহের ধকল সামলে পরের সপ্তাহের জন্য নিজেকে চাঙ্গা করে তুলতে ছুটির দিনগুলোও অনেকে শুধু বিশ্রাম নিয়েই কাটান। এত সবের মধ্যে চুলের যত্ন নেওয়ার সময় কই? 

কিন্তু না, আমাদের সকলেরই উচিৎ এই ব্যস্ত রুটিনের মধ্য থেকে অন্তত ১০ মিনিট বের করে চুলের প্রতি যত্নশীল হওয়া। বিশেষ করে নারীদের উচিৎ রাতে ঘুমানোর আগে চুলে তেল দিয়ে পরদিন গোসলের সময়ে শ্যাম্পু করে ফেলা। শ্যাম্পু করার আগে ভালোভাবে চুল ভিজিয়ে নিতে হবে। তাড়াহুড়া করে সম্পূর্ণ চুলে একবারে শ্যাম্পু না লাগিয়ে ধাপে ধাপে শ্যাম্পু লাগাতে হবে। এসময় এলোমেলোভাবে হাত চালিয়ে চুলে জট লাগানো যাবে না, বরং চুলের দৈর্ঘ্য অনুযায়ী শ্যাম্পু দিতে হবে। যদি রাতে না দিয়ে গোসলের আগে তেল দিতে হয় তাহলে তেল দেওয়ার অন্তত আধা ঘণ্টা পর শ্যাম্পু করা উত্তম। চুল রুক্ষ হলে শ্যাম্পুর পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করতে হবে। তবে মাথার ত্বকে কন্ডিশনার লাগানো যাবে না। চুল শুকাতে তাড়াহুড়া না করার চেষ্টা করতে হবে। এছাড়া গরম তাপ বা জোরে বাতাস প্রয়োগের মাধ্যমে চুল শুকানো যথাযম্ভব পরিহার করা উচিৎ। সারাদিন ২/৩ বারের বেশি চুল না আঁচড়ানোই উত্তম। চুল স্ট্রেইট করা বা কালার করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। যথাযম্ভব ধুলোবালি ও ঘাম থেকে চুল সুরক্ষিত রাখতে হবে। চুলের যত্নে পুষ্টিকর খাবার খেতে হবে। 

চুলের যত্নে প্রসাধনী ব্যবহারে সচেতন হতে হবে। মানসম্মত পণ্য ব্যবহারে চুলের ক্ষতি হওয়ার ঝুঁকি থাকে না। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনীর মধ্যে প্যারাসুট অ্যাডভান্সড এক্সটা কেয়ার-এর পণ্য গ্রাহকদের পছন্দের শীর্ষে রয়েছে। নারিকেল তেল, অ্যালোভেরা, মেথি ও আমলকীর অনন্য মিশ্রণে তৈরি প্যারাসুট অ্যাডভান্সড এক্সট্রা কেয়ার অ্যান্টি হেয়ারফল অয়েল চুলের যত্নে অনন্য। এর তেলের বোতলে আছে একটি রুট অ্যাপ্লাইয়ার, যার সাহায্যে তেল গোড়া পর্যন্ত পৌঁছে চুলের সেরা যত্ন নিশ্চিত করে। তাই সুপারহিউম্যান হতে না পারলেও, স্মার্ট-হিউম্যান হয়ে চুলের যত্নে সচেতন হওয়াই শ্রেয়। 


আরও খবর



697826a914882-270126084457.webp
প্রতিদিন ঘি খেলে কী হয়?

৮৭ দিন ১ ঘন্টা ৩০ মিনিট আগে


6972c89f0fd66-230126070223.webp
খেজুরের ১০ উপকারিতা

৯১ দিন ৩ ঘন্টা ১৩ মিনিট আগে


6916b52ce199d-141125105052.webp
নীরব ঘাতক ডায়াবেটিস, ভুগছে তরুণরাও

১৬০ দিন ২৩ ঘন্টা ২৪ মিনিট আগে


deshchitro-690a191882a5a-041125091744.webp
ঔষধি গুণে ভরপুর পটকা ফল

১৭০ দিন ১২ ঘন্টা ৫৭ মিনিট আগে


69078abddb42a-021125104549.webp
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচ জনের মৃত্যু

১৭২ দিন ১১ ঘন্টা ২৯ মিনিট আগে