যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

৯৯৯-এ ফোন, হাওরে ডাকাতের কবল থেকে রক্ষা পেল ১৪ শিক্ষার্থী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-08-2022 02:08:25 pm

ফাইল ছবি

◾ নিউজ ডেস্ক


৯৯৯-এ ফোন করে ডাকাতের কবল থেকে রক্ষা পেয়েছে কলেজ, বিশ্ববিদ্যালয়পড়ুয়া ১৪ শিক্ষার্থী। শুক্রবার (১৯ আগস্ট) বিকালে নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী এক শিক্ষার্থী ঘটনার সত্যতা নিশ্চিত করলেও বিস্তারিত কিছু বলতে রাজি হননি। পরে চামড়াঘাট নৌ-পুলিশ ফাঁড়ির এএসআই মোহাম্মদ এনামুল হক জানান, গত রাত ১২টার দিকে হাওর থেকে শিক্ষার্থীদের উদ্ধার করে নিরাপদে কিশোরগঞ্জ পৌঁছে দেওয়া হয়েছে।


চামড়াঘাট নৌ-পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরের পর ১৪জন শিক্ষার্থী হাওরের অলওয়েদার সড়কে ঘুরতে যান। তারা করিমগঞ্জের বালিখলা থেকে ট্রলার ভাড়া করে মিঠামইনে নেমে অলওয়েদার সড়কে বেড়াচ্ছিলেন। সন্ধ্যার পর সেখান থেকে ফেরার পথে প্রচণ্ড বাতাসে হাসনপুর সেতুর সন্নিকটে রাত ৯টার দিকে তাদের ট্রলার আটকে যায়। বিষয়টি বুঝতে পেরে এ সময় ডাকাত দল তাদের ঘিরে ফেলার চেষ্টা করে। তখন শিক্ষার্থীদের কেউ একজন ৯৯৯-এ ফোন করে পুলিশের সাহায্য চায়। এএসআই মোহাম্মদ এনামুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দল সেখান থেকে সরে পড়ে। 


এনামুল হক জানান, শিক্ষার্থীদের একটি দল হাওরে আটকে আছে সংবাদ পাওয়ার পর আমি তাৎক্ষণিকভাবে চারজন কনস্টেবল নিয়ে ঘটনাস্থলে যাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে যায়। এ সময় ভয়ে পানিতে পড়ে যাওয়া দুজন শিক্ষর্থীকে উদ্ধার করা হয়। ট্রলারে মোট ১৪ জন শিক্ষার্থী ছিলেন। এদের মধ্যে ১২ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং দুজন কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের ছাত্র।




আরও খবর