বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

র‍্যাবের হাতে আরসা নেতার গুপ্তচর গ্রেফতার

কক্সবাজারের উখিয়া থেকে রোহিঙ্গাদের উগ্রপন্থী সংগঠন আরকান সালভেশন আর্মি (আরসা)র সাথে জড়িত এক রোহিঙ্গাকে আটক করেছে র‍্যাব।


আটক মোহাম্মদ উল্লাহ (৩৭), উপজেলার পালংখালী ইউনিয়নের ৮-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের

২৫নং ব্লকের বাসিন্দা আব্দুর রহমানের ছেলে।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোহাম্মদ উল্লাহ আরসা প্রধান আবু আম্মার আতাউল্লাহ জুনুনির একান্ত গুপ্তচর হয়ে প্রতিপক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার তথ্য সরবরাহের কথা স্বীকার করেছে।


সোমবার (৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করে র‍্যাবের অতিঃ পুলিশ সুপার

ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)

মোহাম্মদ আবু সালাম চৌধুরী বলেন, ” রোববার সন্ধ্যায় র‍্যাবের একটি আভিযানিক দল উখিয়ার কোটবাজার থেকে আরসা সদস্য মোহাম্মদউল্লাহ কে আটক করে।”


মোহাম্মদ উল্লাহ আরসার হাই কমান্ডের অর্থ সহায়তা নিয়ে সংগঠনবিভিন্ন সদস্যদের সাথে নিয়মিত বৈঠক এবং বিভিন্ন অপারেশনে অংশগ্রহন করতো বলে জানান তিনি।


পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে তাকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

প্রসঙ্গত, মোহাম্মদ উল্লাহকে আটকের দিন উখিয়ার ১১নং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডের ঘটনায় পুড়ে যায় ১২ হাজার রোহিঙ্গার কমপক্ষে ২ হাজার ঘর।


এ ঘটনায় সাধারণ রোহিঙ্গারা সন্দেহ রেখে বলছেন, আটক মোহাম্মদ উল্লাহ সমর্থিত সশস্ত্র গোষ্ঠী আরসার সদস্য ও সমর্থকেরা তাদের প্রতিপক্ষ আরএসও, ইসলামী মাহাজ সহ কয়েকটি গ্রুপের সাথে বিরোধের জেরে এই পরিকল্পিত অগ্নিকান্ড ঘটিয়েছে।


সামাজিক যোগাযোগ মাধ্যমে ই ব্লকে আগুন লাগিয়ে দেওয়ার সময় একটি ভিডিও দেখিয়ে

১১ নং রোহিঙ্গা ক্যাম্পের নাম প্রকাশে অনিচ্ছুক এক রোহিঙ্গা মাঝি বলেন, ” আরসা ভিন্ন মাধ্যমে হুমকি ছড়াচ্ছিলো যে তারা তাদের প্রতিপক্ষদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে ক্যাম্পে হামলা করবে। ইন্টারনেটে আরসা নেতারা অডিও বার্তা প্রচার করেছে।”


এদিকে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। রোববার রাতেই কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু সুফিয়ানকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়।


তদন্ত কমিটি আগামী তিন দিনের মধ্যে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করে প্রতিবেদন জমা দেবে উল্লেখ করে কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান গণমাধ্যমকে বলেন এ প্রতিবেদনের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর