বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া জনতার ঢলে জনসভায় রূপ নিল ইউপি চেয়ারম্যান প্রার্থী জসিম ঢালীর উঠান বৈঠক নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ শেরপুরে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। কাদের-নাসিমদের অর্ধেক সম্পদ জুলাই শহীদদের দেয়ার নির্দেশ আদালতের স্থানীয় সরকার নির্বাচনের সময় নিয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত : ডা. জাহেদ কুলিয়ারচরে মিনি স্টেডিয়াম নির্মাণে ৩ একর জমি অধিগ্রহণের নোটিশ দক্ষিণ চরবংশীতে আওয়ামী লীগ নেতা ফারুক শেখের গোডাউনসহ তিন সারের দোকানে তল্লাশি শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত সিনেমা থেকে রাজনীতি: বন্দবিলার ইউপি চেয়ারম্যান সবদুল হোসেন খানের ব্যতিক্রমী পথচলা ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ শীর্ষ নেতার রায় আজ দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল নিয়ে শামা ওবায়েদকে চীন সফরের আমন্ত্রণ প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল ওমানের বাংলাদেশ দূতাবাস

মণিরামপুরে আশ্রয়ণ প্রকল্পের ১০টি বসতঘরে অগ্নিকান্ড

মণিরামপুরে একটি আশ্রয়ণ প্রকল্পে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ১০টি বসতঘর ভষ্মিভূত হয়ে প্রায় ১০ লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার বিকেল ৫ টার দিকে উপজেলার গোবিন্দপুর আশ্রয়ণ প্রকল্পে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

মণিরামপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানাযায়, গোবিন্দপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা সোহেলের ঘর থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। সোহেলের বাড়িতে সাজালের আগুনের কুন্ডুলি করে রাখা থেকে বিদ্যুৎ লাইনে আগুন লাগে। এরপর সেখানে বসবাসকারী ৪০টি আশ্রয়ণ প্রকল্পের বাড়ির মধ্যে মাসুদ, কাসেম, বিল্লাল, রফিকুল ইসলাম, আলমগীর, মুসলিমাসহ ১০টি পরিবারের বসতঘরে আগুনে পুড়ে ভষ্মিভূত হয়েছে।

মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার প্রনব বিশ্বাস জানান, ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় ২ দুই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। একই সারিতে থাকা ১০ টি ঘর আগুনে পুড়ে যায়। অগ্নিকান্ডে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। 

মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির হাসান জানান, তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারের হাতে দুই হাজার টাকা দেয়া হয়েছে।

আরও খবর