জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

বাংলাদেশি শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষার সুযোগ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-03-2023 08:30:45 am

অনেক শিক্ষার্থীর স্বপ্ন থাকে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করার। আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর ও পিএইচডিতে ফুল-ফ্রি স্কলারশিপের সুযোগ দিচ্ছে দক্ষিণ কোরিয়ার গোয়াংজু ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (জিআইএসটি)। বাংলাদেশসহ বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদনের শেষ সময় আগামী ১৫ এপ্রিল।


গোয়াংজু ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (জিআইএসটি) দক্ষিণ কোরিয়ার গোয়াংজু প্রদেশে অবস্থিত। এটি ১৯৯৩ সালে দক্ষিণ কোরিয়া সরকার কর্তৃক প্রতিষ্ঠিত হয়।


দক্ষিণ কোরিয়ার একটি প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে এ বৃত্তির আওতায় টিউশন খরচ, আবাসন খরচ, গবেষণা ভাতা, স্বাস্থ্য বীমা, বিমান খরচ, খাবার খরচসহ নানান ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে। স্নাতকোত্তরের জন্য শিক্ষার্থীরা সর্বোচ্চ ২ বছর এবং পিএইচডির জন্য ৪ বছর সময় পাবেন। 


https://deshconsultancy.com/

◾আবেদনের যোগ্যতা

• স্নাতকোত্ততরে জন্য আবেদনকারীদের অবশ্যই স্নাতক ভালো ফলাফলধারী হতে হবে।

• পিএইচডি স্কলারশিপের জন্য অবশ্যই স্নাতকোত্তরে ভালো ফলাফলধারী হতে হবে।

• আবেদনকারীদের অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

• আইইএলটিএসে ন্যূনতম ৬.৫ বা টোয়েফল আইবিটিতে কমপক্ষে ৮০ স্কোর তুলতে হবে। 


◾সুবিধাসমূহ

• প্রতি সেমিস্টারে টিউশন ফি বাবদ ৩৪ লক্ষ ১৫ হাজার ওন দেয়া হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ২ লক্ষ ৪৭ হাজার টাকা।

• স্নাতকোত্তরের শিক্ষার্থীরা মাসিক উপবৃত্তি পাবে ১ লক্ষ ৪০ হাজার ওন (১০ হাজার টাকা) এবং পিএইচডির শিক্ষার্থীরা পাবে ২ লক্ষ ৯৫ হাজার অন্য (২১ হাজার টাকা)।

• আগের সেমিস্টারে সিজিপিএ ৩ এর উপর থাকলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মাসিক উপবৃত্তি বাবদ ১ লক্ষ ২০ হাজার ওন দেয়া হবে। বাংলাদেশি টাকায় প্রায় ৯ হাজার টাকা।

• রিসার্চ এসিস্ট্যান্টশিপ হিসেবে স্নাতকোত্তরের শিক্ষার্থীদের প্রায় ৪৮ লক্ষ ওন দেয়া হবে (৩ লক্ষ ৪৬ হাজার টাকা)।

• আর পিএইচডির শিক্ষার্থীদের দেয়া হবে ১ কোটি ২৩ লক্ষ ওন (প্রায় ৯ লক্ষ টাকা)।

• খাবার ভাতা বাবদ ১ লক্ষ ওন (৮ হাজার টাকা)।

• ৮০ শতাংশ স্বাস্থ্যবীমার খরচ বহন করবে।

• দেওয়া হবে বিমানে যাওয়ার খরচও।


◾আবেদন পদ্ধতি 

আবেদন করতে এখানে ক্লিক করুন 


স্কলারটির সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন 

আরও খবর



6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

১৭ ঘন্টা ৩৬ মিনিট আগে