নোয়াখালীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড পলাশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন অজু করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি নোয়াখালীতে ‘ট্রিপল মার্ডার’ মামলায় ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড অভয়নগরে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের জন্য দোয়া অনুষ্ঠিত নোয়াখালীর আলা উদ্দিন পেল জাতীয় মৎস্য স্বর্ণপদক ২০২৬ মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের বার্ষিক পুনর্মিলনী ও সংবর্ধনা রায়পুরে বাংলাদেশ স্কাউটসের আঞ্চলিক পরিচালকের পরিদর্শন ‎মোংলায় নৌপরিবহন মন্ত্রীর সংবর্ধনায় বিএনপি: রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত জাবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল আশাশুনিতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ লাখাইয়ের তেঘরিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১২। শ্যামনগরে মৎস্য পক্ষে মৎস্য পদক পেল চার ব্যক্তি ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

স্মার্ট পুলিশ' গঠনের লক্ষ্যে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ


স্মার্ট বাংলাদেশের 'স্মার্ট পুলিশ' গঠনের লক্ষ্যে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ২০২৩ এর মাঠ পর্যায়ে পরীক্ষার ৩য় দিনের কার্যক্রম সম্পন্ন।


শনিবার (৪ ফেব্রুয়ারী )  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক 'স্মার্ট বাংলাদেশ ২০৪১' রূপকল্প বাস্তবায়নের প্রত্যয়ে 'স্মার্ট পুলিশ' অভিপ্রায়ে দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ পুলিশ। একটি জ্ঞানভিত্তিক অর্থনীতি, একটি উদ্ভাবনী জাতি এবং একটি অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সমাজের জন্য টেকসই নিরাপত্তা ও শান্তি সুনিশ্চিত করতে দিবারাত্র নিরবিচ্ছিন্নভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। 


 'চাকরি নয় সেবা' এই প্রত্যয়ে স্মার্ট পুলিশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ পুলিশে নতুন নিয়মে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা গত ০২ মার্চ ২০২৩ তারিখ হতে শুরু হওয়া মাঠ পর্যায়ের পরীক্ষার ৩য় দিনে Physical Endurance Test (PET)-এর ১৬০০ মিটার দৌড়, টায়ার ড্র‍্যাগিং, রোপ ক্লাম্বিং সুষ্ঠ, সুশৃঙ্খল ও নিরপেক্ষ ভাবে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হয়। 


Physical Endurance Test (PET) পরীক্ষায় নোয়াখালী জেলার নিয়োগ বোর্ডের  সম্মানিত সভাপতি মোঃ শহীদুল ইসলাম(পিপিএম - বার), পুলিশ সুপার, নোয়াখালী, এবং ওহাবুল ইসলাম খন্দাকার, পুলিশ সুপার,এসবি,ঢাকা, সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন)  চাঁদপুর, বিজয়া সেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)  নোয়াখালী, মো: মোজ্জামেল হোসেন রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ব্রাহ্মণবাড়িয়া, মোর্তাহীন বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নোয়াখালী, নাজমুল হাসান রাজিব, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নোয়াখালী, নিত্যানন্দ দাশ, সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) নোয়াখালী, আমান উল্লাহ, সহকারী পুলিশ সুপার (হাতিয়া সার্কেল) নোয়াখালী , পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধিসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণের উপস্থিতিতে চাকরি প্রার্থীরা ১৬০০ মিটার দৌড়, টায়ার ড্র‍্যাগিং, রোপ ক্লাম্বিং পরীক্ষায় অংশগ্রহণ করেন। 


কনস্টেবল রিক্রুটমেন্ট পরীক্ষা ধাপে ধাপে এমন সিস্টেমেটিক ডিজাইনে স্তরে স্তরে সাজানো যে, শুধুমাত্র মেধাবী, যোগ্য ও শারীরিক ভাবে ফিট প্রার্থীরাই উত্তীর্ণ হতে পারে, অন্য কেউ নয়। 


পুলিশ সুপার মহোদয় প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আমি আবারো ধন্যবাদ জানাতে চাই, অনেকটাই শৃঙ্খলভাবে তোমরা ১ম, ২য় ও ৩য় দিনে এখন পর্যন্ত টিকে আছো। 


তিনি আরো বলেন সামনের যাত্রা গুলোও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যেমনটা তোমরা এই তিন দিনে পার করেছো। সম্পূর্ণ মেধা, স্বচ্ছতা ও শারীরিক যোগ্যতার মধ্যে দিয়ে তোমাদের নিয়োগ হবে। তাই কোনো রকম প্রতারণার শিকার হবে না তোমরা, কোনো রকম দালাল এর খপ্পরের পাল্লায় পড়বে না তোমরা।


পুলিশ সুপার হুশিয়ারি দিয়ে বলেন নিয়োগ সংক্রান্তে যে কোন পর্যায়ে কোন প্রকার আর্থিক লেনদেনের  সম্পৃক্ততা পাওয়া গেলে জড়িতদের ফৌজদারি  আইনের মুখোমুখি হতে হবে ও নিয়োগ বাতিল করা হবে।


পরিশেষে পুলিশ সুপার প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি ও শুভকামনা জানিয়ে বক্তব্য শেষ করেন।


আগামী ০৯ মার্চ ২০২৩ ইং তারিখ Physical Endurance Test (PET)- এ উত্তীর্ণ প্রার্থীদের পুলিশ কে.জি স্কুল এ  লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও খবর





deshchitro-6a81e2de0d483-160826101838.webp
অজু করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

২ ঘন্টা ৪৩ মিনিট আগে