যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ

সোনালী ব্যাংকে অন্যের টাকা হাতিয়ে নেয়া চেষ্টা কালে প্রতারক আটক

রাজারহাট সোনালী ব্যাংক শাখায় অভিনব কৌশলে গ্রাহকের টাকা হাতিয়ে নেয়ার সময় প্রত্যক্ষদর্শীরা এক প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটককৃত প্রতারকের নাম ছকিমুদ্দিন (৫০)। সে লালমনির হাট জেলা সদরের সাপ্টিবাড়ি গ্রামের মৃত আক্কাছ আলীর পুত্র বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,রবিবার দুপুরে উপজেলার উমর মজিদ ইউনিয়নাধীন মকর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মৃত আব্দুল মজিদের স্ত্রী সুফিয়া বেওয়া তার স্বামীর অবসর ভাতার টাকা রাজারহাট সোনালী ব্যাংক শাখা থেকে উত্তোলন করেন। এসময় ওই প্রতারক তার পিছু নেয়। ব্যাংকের নীচ তলায় এসে বৃদ্ধার টাকা গুলো ভালো ভাবে কাগজ দিয়ে বেঁধে দেয়ার কথা বলে প্রতারকের কাছে আগে থেকে টাকার সাইজ করে মোড়ানো একটি পুটলি বৃদ্ধার হাতে দিয়ে তার টাকা গুলো হাতিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় আশেপাশের লোকজনরা বুঝতে পেরে ওই প্রতারককে আটক করে। পরে ব্যাংক কর্তৃপক্ষ থানায় খবর দিলে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

স্থানীয়রা জানান,এরআগে রাজারহাট সোনালী ব্যাংক শাখা থেকে টাকা উত্তোলন করে প্রতরনার শিকার হয়ে টাকা খুইয়েছেন একাধিক বয়জৈষ্ঠ সহজ-সরল গ্রাহক। তবে ব্যাংকটিতে সিসি ক্যামেরা না থাকায় প্রতারকদের সনাক্ত করা সম্ভব হয়নি।

ব্যাংক ব্যবস্থাপক আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,যার সঙ্গে প্রতারনার ঘটনা ঘটেছে তিনি মামলা করতে রাজী না হননি। এমনকি তিনি ওই গ্রাহকের নাম-পরিচয়ও সরবরাহ করতে রাজী হননি।

রাজারহাট থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) অনিল চন্দ্র গ্রেফতারকৃত প্রতারকের নাম-পরিচয় সম্পর্কীত তথ্য প্রদান করে জানায় এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেন।

Tag
আরও খবর