মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইগাতী থানা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিশুদের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন বগুড়ার আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

নির্বাচনে ফয়সালা হবে দেশ সামনে যাবে নাকি পেছনে: মন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-03-2023 02:57:47 pm

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আগামী নির্বাচনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আগামী নির্বাচনে ফয়সালা হবে দেশ কি শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে এগিয়ে যাচ্ছে এর ধারাবাহিকতা থাকবে নাকি পাকিস্তানের মতো পেছনের দিকে হাঁটবে। সেটিই ফয়সালা হবে। সুতরাং ঐক্য, সংহতি এবং সাংগঠনিক শক্তি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।


রোববার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে নীলফামারী জেলার সাংগঠনিক বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন। 


আগামী নির্বাচন সামনে রেখে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করা এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের প্রাণ হচ্ছে তৃণমূল। তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধ থাকলে আমাদের হারানোর শক্তি কারও নেই। যেখানে আওয়ামী লীগ হারবে, মনে করতে হবে সেখানে আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে কাজ করেনি। নিজেরা নিজেদের বিরোধিতা করেছে।


সংগঠনকে শক্তিশালী করতে কমিটি গঠনের পর তা দ্রুত পূর্ণাঙ্গ করতে এবং নিয়মিত বৈঠক ডাকারও পরামর্শ দেন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বলেন, ইদানীং একটা ট্রেন্ড চালু হয়েছে- কমিটি হয়; কিন্তু এক বছরেও পূর্ণাঙ্গ হয় না। সেজন্য গত সম্মেলনে দলের গঠনতন্ত্রে একটি নতুন ধারা সংযোজন করা হয়েছে। কমিটি হওয়ার ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে হবে, না হলে কমিটি বাতিল হবে। এটি সবাইকে মাথায় রাখতে হবে। 


তিনি বলেন, কমিটি হওয়ার পর কমিটর মিটিং হয় না। অথচ গঠনতন্ত্রে প্রতি দুই মাসে মিটিং ডাকার বাধ্যবাধকতা রয়েছে। সেটিও অনেক সময় ডাকা হয় না। আবার বর্ধিত সভা করে সহযোগী সংগঠনগুলোকে নিয়ে মিটিং করা উচিত। এতে দলের মধ্যে ঐক্য-সংহতি বাড়ে।


সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, সংসদ-সদস্য আসাদুজ্জামান নূর, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শাহাবুদ্দিন ফরাজী প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হকসহ জেলার শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

আরও খবর