গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি মুসলিম, সাধারণ সম্পাদক জসিম রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে মাদক বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ র‌্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ পীরগাছায় জিপিএ-৫ প্রাপ্ত ১২০ শিক্ষার্থীকে ছাত্র শিবিরের সংবর্ধনা জাতীয় পার্টি জোটের মূল্যায়ন চায়, বিএনপি সরকারকে সমর্থন দেবে: নাহিদ

ভর্তি পরীক্ষার্থীদের পাশে ঢাকা কলেজস্থ ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-08-2022 08:54:02 am

সংগৃহীত ছবি

◾ শিক্ষা ডেস্ক


আজ ১৯ আগস্ট, শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের প্রায় প্রত্যেকটি জেলা থেকে আগত শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। সংস্কৃতির রাজধানী খ্যাত তিতাস পাড়ের ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে শিক্ষার্থীদের একাংশ ছিল চোখের পড়ার মত।


ঢাকা কলেজ,ইডেন মহিলা কলেজ, তিতুমীর কলেজ,বাংলা কলেজ, বদরুন্নেসা সরকারি কলেজ,শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা কলেজ কেন্দ্রে হেল্প ডেস্ক নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সহায়তায় পাশে ছিল ঢাকা কলেজস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদ (তিতাস)।


শিক্ষার্থীদের প্রয়োজনীয় বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ থেকে শুরু করে তাদের মোবাইল ও ব্যাগ জমা রাখা এবং কেন্দ্রে পৌছাতে সার্বিক দিক নির্দেশনা দিয়ে পাশে ছিল। ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদ হলেও দেশের অন্যান্য জেলার শিক্ষার্থীরাও তিতাস পরিবার থেকে তাদের প্রয়োজনীয় সহায়তা পেয়ে উচ্ছ্বসিত ছিল। সংগঠনটির উপদেষ্টা মোকাব্বের ভুইয়া'র তত্ত্বাবধান ও সিনিয়র সহসভাপতি কামরুল হাসানের পরামর্শক্রমে সভাপতি ইকরাম হোসাইন এবং সাধারণ সম্পাদক মোজ্জাম্মেল হকের নির্দেশনায় সকাল থেকেই হেল্প ডেস্ক নিয়ে তৎপর ছিল সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক জুনাইদ আল হাবিব, উপ-দপ্তর সম্পাদক মামুন হোসেন আগুন, প্রচার সম্পাদক সজিব আহমেদ, আইন সম্পাদক রাজু আহমেদ এবং অন্যান্য সাংগঠনিক দায়িত্বপ্রাপ্তরা।




এছাড়াও সকাল থেকে সরেজমিনে তদারকি করেন সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোল্লা। এ ব্যাপারে সংগঠনটির দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদ সবসময় সাধারণ শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকবে। পূর্ববর্তী বিজ্ঞান বিভাগের পরীক্ষার ন্যায় আজকের কলা ও বিজ্ঞান বিভাগের এবং পরবর্তী ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার ক্ষেত্রেও শিক্ষার্থীদের সহায়তায় কাজ করবে তিতাস। এছাড়াও কারো ঢাকায় থাকা নিয়ে সমস্যা হলেও ব্যানারে থাকা নাম্বারগুলোতে যোগাযোগ করলে তার আবাসন সমস্যার সমাধান করবে কর্তৃপক্ষ। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের যেকোনো বিষয়ে সমস্যায় পড়লে সার্বিক সহায়তা দিতে সর্বদা প্রস্তুত থাকবে ঢাকা কলেজস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদ (তিতাস)।


উল্লেখ্য, ২০০৮ সালে আত্মপ্রকাশের পর থেকেই সংগঠনটি শিক্ষার্থীদের সহায়তায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

আরও খবর