যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

ওয়াশিংটন-সিউলকে থামাতে বলল পিয়ংইয়ং

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-03-2023 10:55:51 am

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যৌথ মহড়া থামাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে উত্তর কোরিয়া। এই মহড়া অনুষ্ঠিত হলে কোরীয় উপদ্বীপে উত্তেজনা ব্যাপকভাবে বেড়ে যাবে বলে হুশিয়ার করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণায়।


রোববার এক বিবৃতিতে উত্তর কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী কিম সন গিয়োং বলেছেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে অবিলম্বে তাদের যৌথ সামরিক মহড়া ও উস্কানিমূলক তৎপরতা বন্ধ করতে বাধ্য করা জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত। কিন্তু দুঃখজনক হলো- সম্পূর্ণ আগ্রাসী ধরনের এই যৌথ সামরিক মহড়া বন্ধ করতে জাতিসংঘ কোনো উদ্যোগ গ্রহণ করছে না।


এর একদিন আগে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে কোরীয় উপদ্বীপে বিশাল সামরিক মহড়া চালানোর ঘোষণা দেওয়া হয়। আগামী ১৩ থেকে ২৩ মার্চ পর্যন্ত এই যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হবে। এর আগে দক্ষিণ কোরিয়া জানিয়েছে, এটি হবে দুই দেশের মধ্যে এ যাবতকালের মধ্যে সবচেয়ে বড় মহড়া।


এর আগে গত মাসেও যৌথ বিমান মহড়া চালিয়েছে দুই ঘনিষ্ঠ মিত্র। ওই মহড়ায় দক্ষিণ কোরিয়ার এফ-৩৫ ও এফ-১৫ এবং মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান অংশ নেয়। আর এসব যুদ্ধবিমানকে স্কর্ট দেয় যুক্তরাষ্ট্রের বি-১বি বোমারু বিমান।

আরও খবর