শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-03-2023 10:50:42 am

কক্সবাজারের উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আবারও আগুন লেগেছে। আগুনের ভয়াবহ লেলিহান শিখায় জ্বলছে একের পর এক ঘর। আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছেন দমকল বাহিনীর সদস্যরা।


রোববার (৫ মার্চ) বিকেল সোয়া তিনটার দিকে বালুখালী রোহিঙ্গা বাজার মরা গাছতলা ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘণ্টাখানেকের চেষ্টাতেও আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছেন পালংখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী।


ঘটনাস্থলে থাকা পালংখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য প্রকৌশলী হেলাল উদ্দীন জানিয়েছেন, ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।


তবে এ বিষয়ে কথা বলার চেষ্টা করেও ফায়ার সার্ভিসের কোনো কর্মকর্তা ফোন রিসিভ না করাই বক্তব্য পাওয়া যায়নি।


উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা জানিয়েছে, বাতাসের কারণে আগুনের লেলিহান শিখা দ্রুত এপাশ ওপাশ ছড়াচ্ছে। অধিবাসীরা প্রাণ নিয়ে দৌড়ে পালাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ, এপিবিএন, দমকল বাহিনীসহ রোহিঙ্গা এবং স্থানীয়রাও। তবে, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলেই ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।


এর আগেও বালুখালীর ৯ ও ১০ নম্বর ক্যাম্পে আগুন লেগে সহস্রাধিক রোহিঙ্গা বসতি পুড়ে ছাই হয়ে গিয়েছিল। খোলা আকাশের নিচে রাত কাটাতে হয়েছিল শতশত রোহিঙ্গাকে।

আরও খবর