বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি টিমের পূজামণ্ডপ পরিদর্শন শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ

গ্যাস-সংকটে পড়তে যাচ্ছে জার্মানি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-08-2022 06:45:07 am

রয়টার্স

◾ আন্তর্জাতিক ডেস্ক


শীত আসতে আর দেরি নাই। ঠান্ডা থেকে বাঁচতে ইউরোপের ঘরে ঘরে হিটার জ্বলে। বেড়ে যায় গ্যাসের চাহিদা। কিন্তু নভেম্বরে আনুষ্ঠানিকভাবে শীত মৌসুম শুরুর আগেই অঞ্চলটির সবচেয়ে বড় অর্থনীতি জার্মানি গ্যাস-সংকটে পড়তে যাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট এক কর্মকর্তা।


গতকাল বৃহস্পতিবার জার্মানির জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল নেটওয়ার্ক এজেন্সির প্রধান ক্লাউস মুইলার বলেছেন, ‘আমাদের লক্ষ্য ছিল ১ অক্টোবরের মধ্যে গ্যাসের মজুত অন্তত ৮৫ শতাংশ পূরণ করা। এটা কোনোমতেই সম্ভব নয়।’ অন্যদিকে নভেম্বরের মধ্যে পণ্যটির মজুত ৯৫ শতাংশ পূরণের যে পরিকল্পনা ছিল, সেটা ব্যর্থ হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন তিনি।


গ্যাস-সংকট মোকাবিলায় গত মাসে একাধিক পরিকল্পনা ঘোষণা করেন অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক। তখন দেশটির গ্যাস মজুত ছিল সক্ষমতার প্রায় ৬৫ শতাংশ। গত সপ্তাহে তা ৭৫ শতাংশে পৌঁছেছে। অল্প সময়ের মধ্যে গ্যাসের মজুত প্রায় ১০ শতাংশ বাড়ানো সম্ভব হলেও পরবর্তী সময়ে পরিকল্পনা অনুযায়ী তা সম্ভব হয়নি। কিছু গ্যাস মজুত ডিপোর শ্লথ কার্যক্রমকে দায়ী করেছেন মুইলার।


এ অবস্থায় গ্যাসের ব্যবহার নিয়ে সতর্ক হওয়া ছাড়া নাগরিকদের বিকল্প নেই জানিয়ে মুইলার বলেছেন, ‘শুধু আসন্ন শীত নয়। পরবর্তী শীতেও আমাদের গ্যাস নিয়ে টানাটানি থাকবে। তাই অন্তত এক বছরের গ্যাস-সংকট মোকাবিলার পরিকল্পনা নিয়ে এখন থেকেই আমাদের গ্যাসের ব্যবহার কমাতে হবে।’


নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে ইউরোপে গ্যাস, জ্বালানি তেলসহ বিভিন্ন রুশ পণ্যের রপ্তানি কমেছে। ইউরোপের দেশগুলোর মধ্যে জার্মানি সবচেয়ে বেশি রুশ গ্যাস ও জ্বালানিনির্ভর।


আরও খবর