ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া জনতার ঢলে জনসভায় রূপ নিল ইউপি চেয়ারম্যান প্রার্থী জসিম ঢালীর উঠান বৈঠক নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ শেরপুরে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। কাদের-নাসিমদের অর্ধেক সম্পদ জুলাই শহীদদের দেয়ার নির্দেশ আদালতের স্থানীয় সরকার নির্বাচনের সময় নিয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত : ডা. জাহেদ কুলিয়ারচরে মিনি স্টেডিয়াম নির্মাণে ৩ একর জমি অধিগ্রহণের নোটিশ দক্ষিণ চরবংশীতে আওয়ামী লীগ নেতা ফারুক শেখের গোডাউনসহ তিন সারের দোকানে তল্লাশি শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত সিনেমা থেকে রাজনীতি: বন্দবিলার ইউপি চেয়ারম্যান সবদুল হোসেন খানের ব্যতিক্রমী পথচলা ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ শীর্ষ নেতার রায় আজ দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল নিয়ে শামা ওবায়েদকে চীন সফরের আমন্ত্রণ প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল ওমানের বাংলাদেশ দূতাবাস বানিয়াচংয়ে দু পক্ষের সংঘর্ষ: নিহত ১ কুতুবদিয়ায় বইছে নির্বাচনী আমেজ চাঁদের পাশে জ্বলজ্বলে তারা, সন্ধ্যার আকাশে অপূর্ব মায়াবী দৃশ্য। একটি পা হারানো অবস্থায় বাবার বুকে ফিরল রায়হান, বাঁচতে চায় মানুষের ভালোবাসায়

৭ মার্চ সমাবেশের ডাক বিএনপির

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-03-2023 04:39:09 am

আগামী ৭ মার্চ রাজধানীর নয়াপল্টনে সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দির দিনে ওইদিন দুপুর ২টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হবে। 


শনিবার সমাবেশে মাইক ব্যবহারের অনুমতি ও নিরাপত্তা এবং সার্বিক সহযোগিতা প্রদানের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ বরাবর (ডিএমপি) চিঠি দিয়েছে দলটি। 


বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, চলমান মামলা-হামলা-গ্রেফতারসহ আরও কিছু দাবিতে ৭ মার্চ নয়াপল্টনে সমাবেশ করা হবে। আমরা ইতোমধ্যে সহযোগিতার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ বরাবর (ডিএমপি) চিঠি দিয়েছি।


২০০৭ সালের ৭ মার্চ ওয়ান ইলেভেনের সরকার গ্রেফতার করেছিল বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। সেই থেকে এদিনকে কারাবন্দি দিবস হিসেবে নানা কর্মসূচি পালন করে আসছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন।


শনিবারও সব মহানগরের থানায় থানায় পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি। এ পদযাত্রা থেকে ১১ মার্চ সারা দেশে মহানগর ও জেলা পর্যায়ে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়। 


বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, চাল-ডাল-তেল, কৃষি উপকরণ, শিক্ষা উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবিতে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। এ কর্মসূচির আগে আবারও নয়াপল্টনে সমাবেশের ডাক দিল বিএনপি।

Tag
আরও খবর





6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

৩১ দিন ৯ ঘন্টা ৪৪ মিনিট আগে