ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া জনতার ঢলে জনসভায় রূপ নিল ইউপি চেয়ারম্যান প্রার্থী জসিম ঢালীর উঠান বৈঠক নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ শেরপুরে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। কাদের-নাসিমদের অর্ধেক সম্পদ জুলাই শহীদদের দেয়ার নির্দেশ আদালতের স্থানীয় সরকার নির্বাচনের সময় নিয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত : ডা. জাহেদ কুলিয়ারচরে মিনি স্টেডিয়াম নির্মাণে ৩ একর জমি অধিগ্রহণের নোটিশ দক্ষিণ চরবংশীতে আওয়ামী লীগ নেতা ফারুক শেখের গোডাউনসহ তিন সারের দোকানে তল্লাশি শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত সিনেমা থেকে রাজনীতি: বন্দবিলার ইউপি চেয়ারম্যান সবদুল হোসেন খানের ব্যতিক্রমী পথচলা ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ শীর্ষ নেতার রায় আজ দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল নিয়ে শামা ওবায়েদকে চীন সফরের আমন্ত্রণ প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল ওমানের বাংলাদেশ দূতাবাস বানিয়াচংয়ে দু পক্ষের সংঘর্ষ: নিহত ১ কুতুবদিয়ায় বইছে নির্বাচনী আমেজ চাঁদের পাশে জ্বলজ্বলে তারা, সন্ধ্যার আকাশে অপূর্ব মায়াবী দৃশ্য। একটি পা হারানো অবস্থায় বাবার বুকে ফিরল রায়হান, বাঁচতে চায় মানুষের ভালোবাসায়

দ্রব্যমূল্য কমাতে প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করছেন: সাঈদ খোকন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-03-2023 04:06:15 am

দ্রব্যমূল্য দেশের খেটে খাওয়া মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।


শনিবার (৪ মার্চ) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘শান্তি সমাবেশে’ তিনি এ কথা বলেন। ‘বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে’ এ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান।


বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন বলেন, ‘বিএনপি আজকে বলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি। আওয়ামী লীগ আমরাও বলি হ্যাঁ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি। তাহলে তাদের সঙ্গে আমাদের পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে, বিরোধী দলের বন্ধুরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি করে, দেশে অশান্তির পরিবেশ তৈরি করতে চান। তারা দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চান। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রব্যমূল্য খেটে খাওয়া মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এটাই হচ্ছে বিরোধী দলের সঙ্গে আমাদের পার্থক্য।’


তিনি বলেন, ‘বিরোধী দল সেটাকে পুঁজি করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে। এমন কোনো দিন নেই যে, তারা কোনো কর্মসূচি করেন না, কর্মসূচি দেন না। কই আমরা তো কোনো দ্রব্যমূল্য লাঘবে এমন কোনো সুনির্দিষ্ট বক্তব্য বা পরামর্শ পেলাম না। শুধু কীভাবে সাধারণ মানুষের মধ্যে প্রতিহিংসা তৈরি করে ক্ষমতায় আসা যায় এমন বক্তব্য দিতে শুনেছি। তাই আমরাও বলি আওয়ামী লীগের একটি নেতাকর্মী বেঁচে থাকতেও বিরোধী দলের সেই ক্ষমতায় আসার স্বপ্ন বাস্তবায়ন হতে দেবো না। ২০২৪ সালের নির্বাচনে আবারও জনগণের ভোটে আওয়ামী লীগ সরকার গঠন করবে।’


সাঈদ খোকন বলেন, ‘বিএনপি বলে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচন করার জন্য। কিন্তু আমাদের সংবিধান কি বলে? নির্বাচনকালীন সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে সহায়তা করবে, নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। তাহলে আমরা কি সংবিধানের কথা শুনবো নাকি বিএনপির কথা শুনবো? তত্ত্বাবধায়ক সরকারের নামে অবাস্তব আর অযৌক্তিক কথাবার্তা বাদ দিয়ে বিএনপিকে সঠিক ধারায় নির্বাচনে ফিরে আসার আহ্বান জানাই। এতে সাধারণ মানুষের কষ্ট লাঘব হবে।’


তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতি হচ্ছে, উন্নয়ন হচ্ছে। আজকে সেই বাংলাদেশ আর নেই, যে বাংলাদেশকে একসময় তলাবিহীন ঝুড়ি বলা হতো। আজকে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশের এ উন্নয়ন আজ বিশ্বব্যাপী আলোচিত। এ অগ্রগতি আর উন্নতি বিরোধী দলের পছন্দ হয় না, তাই তো স্বাধীনতাবিরোধী অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে চায়। তারা দেশকে একের পর এক অশান্তির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।’


সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি আব্দুস সাত্তার মাসুদের সভাপতিত্বে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে একটি শান্তি মিছিল হয়।

Tag
আরও খবর





6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

৩১ দিন ৯ ঘন্টা ৪৩ মিনিট আগে