জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

আর্জেন্টিনা নয়, সৌদি আরব যাচ্ছেন জামাল ভূঁইয়া

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-03-2023 12:00:55 pm

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্র ছেড়ে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সোল ডি মায়োতে যোগ দেওয়ার স্বপ্ন পূরণ হচ্ছে না জামাল ভূঁইয়ার।


বেশি টাকার প্রস্তাব পেয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ছেড়ে আর্জেন্টিনার অ্যামেচার ক্লাবে খেলতে চেয়েছিলেন জামাল। কিন্তু জামালের বর্তমান ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্র অনুমতি দেবে না বলে তাকে জানিয়ে দিয়েছে।


তাই আর্জেন্টিনা নয়, জাতীয় দলের হয়ে অনুশীলন করতে রোববার দিবাগত রাত দেড়টায় সৌদির পথে উড়াল দেওয়ার জন্য ব্যাগ গোছাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক।


আর্জেন্টিনা যাওয়ার কোনো আপডেট আছে? জামাল ভূঁইয়ার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জানতে চাইলে তিনি জবাবে ‘নাথিং’ লিখে একটি কান্নার ইমোজি যোগ করে দিয়ে বুঝিয়ে দেন, এ যাত্রায় তার আর্জেন্টিনা যাওয়া হচ্ছে না। যে কারণে তার মনও খারাপ।


মার্চের ২০ থেকে ২৮ তারিখ সিলেটে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতি হিসেবে জাতীয় ফুটবল দল ক্যাম্প করবে সৌদি আরবের মদিনায়। আগামীকাল রোববার রাতে জাতীয় দলের দ্বিতীয় বহর যাবে সৌদি আরব। ওই বহরে আছেন অধিনায়ক জামাল ভূঁইয়াও। বাফুফে সূত্রে জানা গেছে, জামাল ভূঁইয়াকে মদিনায় পাঠানোর সব প্রস্তুতি নিয়ে রেখেছে তারা।


বাংলাদেশ দলের প্রথম গ্রুপ মদিনার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে আজ শনিবার রাত দেড়টায় বাংলাদেশ বিমানযোগে। ১৩ জনের প্রথম গ্রুপে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা, ফিটনেস কোচ ইভান রাজলগ এবং ১১ জন ফুটবলার রয়েছেন।


এই ১১ ফুটবলার হলেন বসুন্ধরা কিংসের আনিসুর রহমান জিকো, সাদ উদ্দিন, রিমন হোসাইন, বিশ্বনাথ ঘোষ, টুটুল বাদশা, তপু বর্মণ, মাশুক মিয়া জনি, সোহেল রানা, রাকিবুল হোসেন, সুমন রেজা, মতিন মিয়া।


বসুন্ধরা কিংসের তারিক রায়হান কাজী লিগের প্রথম পর্ব শেষ হওয়ার পর ছুটিতে ফিনল্যান্ড গেছেন। সেখান থেকে তিনি আজ শনিবার রওয়ানা দিয়ে রোববার মদিনা পৌঁছবেন। রোববার মদিনায় দলের সঙ্গে যোগ দেবেন নতুন সহকারী কোচ, গোলরক্ষক কোচ ও ফিজিও।


রোববার রাতে মদিনা রওয়ানা দেবে জাতীয় দলের দ্বিতীয় বহর। ওই বহরে জামাল ভূঁইয়া ছাড়াও থাকবেন আবাহনীর শহীদুল আলম সোহেল, আলমগীর মোল্লা, রহমত মিয়া, সোহেল রানা, ফয়সাল আহমেদ ফাহিম, এলিটা কিংসলে, শেখ রাসেল ক্রীড়া চক্রের হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, মোহাম্মদ ইব্রাহিম, ফর্টিস এফসির মিতুল মারমা, মজিবুর রহমান জনি, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের মেহেদী হাসান শ্রাবন, আমিনুর রহমান সজিব, মোহামেডানের শাহরিয়ার ইমন ও পুলিশ এফসির রবিউল হাসান।


ম্যানেজার ইকবাল হোসেন এবং অন্যান্য অফিসিয়ালরা দলের দ্বিতীয় বহরে থাকবেন।

Tag
আরও খবর






6af05c16cdaf0-081126052510.webp
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু

১ দিন ১৫ ঘন্টা ৩১ মিনিট আগে