চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের

অভয়নগরে মৎস্য ঘের থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার

ফাইল ছবি

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ধোপাদী ৩নং ওয়ার্ডের উলু বটতলা নামক এলাকার বিলের মধ্যে একটি মৎস্য ঘের থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।


৩ মার্চ শুক্রবার আনুমানিক বেলা ১১ টার সময় ধোপাদী গ্রামের ঘের মালিক আজিজুর রহমান সরদার ঘেরে খাবার দিতে গিয়ে হঠাৎ লাশটি দেখতে পান। লাশটি দেখে আতঙ্কগ্রস্ত হয়ে ভয়ে চিৎকার দিয়ে ওঠে, তার চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে আসে, একে একে সংবাদ পেয়ে লোকজন অজ্ঞাত লাশ টি দেখার জন্য বহু মানুষ  ভিড় জমাতে থাকে, এক পর্যায়ে  স্থানীয় এলাকাবাসী থানা পুলিশকে খবর দেন। অভয়নগর থানা পুলিশ সংবাদ পেয়ে মাছের ঘের এলাকায় আসেন সেখান  থেকে লাশটি উদ্ধার করে।


এ বিষয়ে সংবাদ পেয়ে যশোর জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যা ঐ অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে আসেন। এলাকার কেউ অজ্ঞতা ব্যক্তির চিনতে পারিনি বলে জানান। 


এ ব্যাপারে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি, ধোপাদী গ্রামের একটি মাছের ঘের থেকে অজ্ঞাত একজনের গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।


আরও খবর