বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ

শ্যামনগরে বিশ্ব জলবায়ু অবরোধ কর্মসূচি পালিত

 শুক্রবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসকাব চত্তরে জলবায়ু অধিপরামর্শ ফোরাম, লিডার্স,উপজেলা যুব ফোরাম, একশন এইড বাংলাদেশ, পিপীলিকা ইয়ুথ টিম সহ অন্যান্য যুব সংগঠনের আয়োজনে বিশ্ব জলবায়ু অবরোধ কর্মসূচি পালন করা হয়।

অবরোধ কর্মসূচি চলাকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। প্রধান অতিথি বক্তব্যে উপকূলীয় এলাকায় সরকারের গৃহিত বিভিন্ন উন্নয়ন কর্মসূচির বিবরণ দেন।

 জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, জলবায়ু অধিপরামর্শ  ফোরামের সাধারণ সম্পাদক রনজিৎ বর্মন, একশন এইড বাংলাদেশের শ্যামনগরের ম্যানেজার লস্কর মোসলেউদ্দিন, সাংবাদিক আবু সাইদ, সাংবাদিক এম কামরুজ্জামান, আওয়ামীলীগনেত্রী সুফিয়া খাতুন। বক্তব্য রাখেন লিডার্স কর্মকর্তা শম্পা বিশ^াস,শান্তা রপ্তান, জয়দেব কুমার  প্রমুখ।  অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব ফোরাম সভাপতি মোমিনুর রহমান।

বক্তারা বলেন সাতক্ষীরা,খুলনা,বাগেরহাট জেলাকে জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করতে হবে। উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন করতে হবে, সুন্দরবন সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ, স্থায়ী ও টেকসই বেড়ী বাঁধ নির্মান সহ উপকূলের জন্য উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে। বক্তরা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে অন্যান্য দাবী জানান। এছাড়া অবরোধ কর্মসূচি শরুব ইয়ুথ টিম সহ অন্যান্য যুব সংগঠন পালন করেন।


আরও খবর