আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে আজ সকালে সিঙ্গাপুর গেছেন।
আজ সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুরের উদ্দেশে তিনি ঢাকা ছেড়েছেন।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৪ ফ্লাইট যোগে বুধবার সকাল ৮টা ৩০ মিনিটে সেতুমন্ত্রী ঢাকা ছেড়েছেন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ৩ মার্চ তিনি ঢাকায় ফিরবেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী ও দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বিমান বন্দরে ওবায়দুল কাদেরকে বিদায় জানান।
সূত্র: বাসস
২ দিন ২১ ঘন্টা ৫১ মিনিট আগে
৬ দিন ২২ ঘন্টা ২৬ মিনিট আগে
২৬ দিন ২ ঘন্টা ৪১ মিনিট আগে
২৬ দিন ৭ ঘন্টা ৯ মিনিট আগে
২৯ দিন ৭ ঘন্টা ৪৮ মিনিট আগে
২৯ দিন ১৮ ঘন্টা ৪২ মিনিট আগে
৩৪ দিন ২১ ঘন্টা ২১ মিনিট আগে
৩৫ দিন ৭ ঘন্টা ৪ মিনিট আগে