লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জবিসাসের নতুন কমিটির শ্রদ্ধাঞ্জলি


জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) কার্যকরী পরিষদ নির্বাচন-২০২৩ এর নবনির্বাচিত কমিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে।


মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় তারা।


শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের হাতে নিহত সকল শহীদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন কমিটির নেতারা।


এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি মাহমুদুল হাসান তানভীর, সাধারণ সম্পাদক মোঃ মামুন শেখ, সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম, অর্থ সম্পাদক জয়নুল হক, দফতর সম্পাদক ইমরান হুসাইন, কার্যনির্বাহী সদস্য মাহাতাব লিমন। এছাড়া সাংবাদিক সমিতির সাবেক আহ্বায়ক সোহাগ রাসিফসহ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, গতকাল ২৭ ফেব্রুয়ারি সাংবাদিক সমিতির কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর বিকেল চারটায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সোলাইমান সালমান। সাথে ছিলেন নির্বাচন কমিশনার মাহবুব মমতাজী ও যুবাঈর হুসাইন সামী। সর্বমোট ৪৪ জন ভোটারের মধ্যে ৪২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

আরও খবর