নোয়াখালীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড পলাশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন অজু করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি নোয়াখালীতে ‘ট্রিপল মার্ডার’ মামলায় ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড অভয়নগরে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের জন্য দোয়া অনুষ্ঠিত নোয়াখালীর আলা উদ্দিন পেল জাতীয় মৎস্য স্বর্ণপদক ২০২৬ মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের বার্ষিক পুনর্মিলনী ও সংবর্ধনা রায়পুরে বাংলাদেশ স্কাউটসের আঞ্চলিক পরিচালকের পরিদর্শন ‎মোংলায় নৌপরিবহন মন্ত্রীর সংবর্ধনায় বিএনপি: রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত জাবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল আশাশুনিতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ লাখাইয়ের তেঘরিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১২। শ্যামনগরে মৎস্য পক্ষে মৎস্য পদক পেল চার ব্যক্তি ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

নোয়াখালীর সদরে বস্তাবন্ধি গলাকাটা লাশ উদ্ধার



নোয়াখালীর সদর উপজেলা থেকে পুলিশ এক সিএনজি চালকের গলাকাটা বস্তাবন্ধি লাশ উদ্ধার করেছে। তবে তাৎক্ষণিক পুলিশ ও নিহতের পরিবার এ হত্যার কোনো কারণ জানাতে পারেনি।    

নিহত মো: আব্দুল হাকিম (৩৫) উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজচরা গ্রামের মো: ইব্রাহীম ওরফে রাজা মিয়ার ছেলে। সে পেশায় একজন সিএনজি চালক ছিলেন।

সোমবার (২৭ ফেব্রুয়ারী ) দুপুর ১২ ঘটিকায়  উপজেলার ১৯ নং পূর্ব চরমটুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরমটুয়া গ্রামের সফিগঞ্জ বাজারের দক্ষিণ পাশে একটি সয়াবিন ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পূর্ব চরমটুয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) হারুন অর রশীদ জানান, সকাল ৮টার সময় স্থানীয় কয়েক জন দিনমজুর সয়াবিন ক্ষেতে কাজ করতে যায়।

ওই সময় তারা সয়াবিন ক্ষেতের এক পাশে রক্ত দেখতে পেলে তাদের সন্দেহ হয়। রক্তের সূত্র ধরে তারা একটি মাটি চাপা দেওয়া গর্তের সন্ধান পায়।

এরপর তারা ওই গর্ত খুঁড়ে মানুষের পা দেখতে পেলে বিষয় টি স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান কে অবহিত করেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুর ১২ টার সময় ওই সিএনজি চালকের গলাকাটা লাশ উদ্ধার করে।

নিহতের পরিবার জানায়, গতকাল রোববার রাত ৯টার সময় হাকিমের সাথে সর্বশেষ তাদের মুঠোফোনে কথা হয়।

সে সময় তার বাড়ি ফিরে যাওয়ার কথা ছিলো। এরপর থেকে হঠাৎ তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

সুধারাম থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো: আনোয়ারুল ইসলাস বলেন, হাকিম কে জবাই করে হত্যা করা হয়। এ ছাড়া তার কানের নিচে কাটা ছিল।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। থানা থেকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
আরও খবর





deshchitro-6a81e2de0d483-160826101838.webp
অজু করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

৩ ঘন্টা ৩২ মিনিট আগে