বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ

ঝিনাইগাতীতে অবৈধভাবে দখলে থাকা প্রায় দেড় কোটি টাকা মূল্যের সরকারী জমি উদ্ধার

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের জড়াকুড়া মৌজার ১নং খতিয়ানভুক্ত ৩৬০, ৩৫৭, ৩৫৮ নং দাগের (পুকুর) ও পুকুরের পাড়সহ ১ একর ২৯ শতাংশ, পাইকুড়া মৌজায় ১নং খতিয়ানভুক্ত ১৬২৮ নং দাগের (পুকুর) ৬১ শতাংশ ও বাদে চল্লিশ কাহনিয়া মৌজায় ১০ শতাংশ মোট ২ একর সরকারী খাস জমি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। ভূমি অফিস সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ লিয়াকত আলী গংরা অবৈধভাবে ওই জমি দখল করে বিভিন্ন লোকের কাছে ইজারা দিয়ে মাছ চাষ করে আসছে। ভূমি অফিস থেকে বারবার তাগদা দেওয়া সত্ত্বেও অবৈধ দখলকারীরা দখল ছাড়েনি। ২৭ ফেব্রুয়ারি সোমবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীরের নেতৃত্বে ভূমি অফিসের একটি দল অবৈধ দখলে থাকা ওই জমি উদ্ধার করেন। উদ্ধারকৃত জমি বর্তমান বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা হবে বলে জানা গেছে। ওই সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর উপস্থিত সকলের উদ্দেশ্যে জানান, নিয়মতান্ত্রিক উপায়ে জমি লীজ গ্রহণের সুযোগ রয়েছে। লীজের শর্ত মেনে নিয়মিত লীজ মানি পরিশোধ করে সম্পত্তি দখলে রাখা যাবে। এতে সরকার পাবে রাজস্ব। ওই দিনই তিনি বাগেরভিটা চাপাতলি ব্রীজ সংলগ্ন মালিঝি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদেরকে নিয়ম অনুযায়ী লীজ নিয়ে সরকারী রাজস্ব পরিশোধের মাধ্যমে বালু উত্তোলনের পরামর্শ দেন এবং অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেন। 

আরও খবর