বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ

ক্ষেতলালে আশ্রয়ন প্রকল্পের ব্যরাক হস্তান্তর করলো সেনাবাহিনী

জয়পুরহাটের ক্ষেতলালে বাংলাদেশ সেনাবাহিনী ভুমিহীন গৃহহীনদের জন্য আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় সেমি পাকা ৫০ টি গৃহ নির্মান কাজ সমাপ্ত করে আনুষ্ঠানিক ভাবে চাবি হস্তান্তর করা হয়েছে।

সোমবার ২৭ ফেব্রুয়ারি বেলা ১২টায় উপজেলার মির্জাপুর মৌজার ফেরসা নামক স্থানে নির্মিত আশ্রয়ন-২ প্রকল্পে এসব ঘরের চাবি উপজেলা নির্বাহী অফিসারের নিকট হস্তান্তর করেন সেনা কর্মকর্তা লেপ্টেন কর্নেল মাহফুজ।

সেনাবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ‘বাংলাদেশে একজন মানুষও গৃহহীন  থাকবে না। আশ্রয়ন  প্রকল্পগুলো সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় নির্মান কাজ সমাপ্ত করতে বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এরই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসনকে সহায়তার লক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন উপজেলার মামুদপুর ইউনিয়নের মির্জাপুর মৌজার ফেসরা আশ্রয়ন-২ প্রকল্পের ৫টি ইউনিট বিশিষ্ট ১০টি সেমি পাকা ব্যারাক হাউজ নির্মান শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট আনুষ্ঠানিক ভাবে আশ্রয়নের চাবী হস্তান্তর করেন তারা।

বিজ্ঞপ্তিতে জানা গেছে, এ আশ্রয়নের ব্যরাক হাউজ গুলোতে ৫০টি গৃহহীন পরিবারের বাসস্থান নিশ্চিত করা সম্ভব হবে। প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেপ্টেন কর্নেল মাহফুজ, মেজর হাবিব। হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শামীম, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আরও খবর