বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ

শেরপুরের ঝিনাইগাতীতে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

“স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপির) সহযোগিতায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারী শনিবার সকালে স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম। এলডিডিপির সম্প্রসারণ কর্মকর্তা শাকিলের সঞ্চালনায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ.টি.এম ফয়জুর রাজ্জাক আকন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য অফিসার দিলরুবা আক্তার লাকী, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায় ও স্থানীয় খামারীরা। বক্তারা বলেন, প্রাণিসম্পদের খামার পরিবার ও দেশের আমিষের ঘাটতি পূরণ করে। পাশাপাশি গৃহিনীরা, বাড়ির আঙ্গিনায় স্বল্প পরিসরে হাঁস-মুরগি ও গবাদিপশু পালন করে পরিবারের চাহিদা মিটিয়ে বাড়তি আয় করতে পারে। দেশের অর্থনীতির উন্নয়নে অংশগ্রহণ করতে পারে। এতে উপজেলার বিভিন্ন স্তরের খামারী, উদ্যোক্তা, প্রান্তিক খামারীরা অংশ নেয়। এ সময় খামারীরা প্রদর্শনীর জন্য বিভিন্ন প্রজাতির হাঁস-মুরগি, গরু, ছাগল, ঔষধ, খাদ্য, চিকিৎসার নানা ধরনের উপকরণ প্রদর্শনী করেন। 

আরও খবর