অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

কুড়িগ্রামে প্রকাশ্য দিবালোকে ছিনতাই! লাখ টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার

ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতারকৃত আসামি ইমন



প্রকাশ্য দিবালোকে কুড়িগ্রামে এক তরুণীর ছিনতাই হওয়া ১লাখ টাকা উদ্ধারসহ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।  


বুধবার সকালে এ তথ্য জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ। এর আগে গতকাল দুপুরে ধরলা ব্রিজ থেকে রিকশাযোগে শহরের দিকে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। 


পুলিশ জানায়, গতকাল দুপুরে ধরলা ব্রিজ থেকে রিকশাযোগে শহরের যাওয়া পথে সাদ্দির মোড় এলাকায় কিছু ছিনতাইকারী মৌমিতা আক্তার সাথীর রিকশার গতিরোধ করে তার কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে কুড়িগ্রাম সদর থানা পুলিশ বিষয়টি সম্পর্কে সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের সাথে জড়িত মূলহোতা কুড়িগ্রাম সদরের পুরাতন রেল স্টেশনপাড়া এলাকার ইমদাদুল ইসলাম ইমনকে সন্ধ্যায় গ্রেফতার করে সদর থানার একটি চৌকস টিম এবং তার কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ও ব্যাগে থাকা  একলক্ষ টাকা উদ্ধার করা হয়।


কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন বলেন, গ্রেফতারকৃত আসামী ইমদাদুল ইসলাম ইমন এর বিরুদ্ধে পূর্বের দ্রুত বিচার আইন ও মাদকের ৪টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। অপরাধের সাথে জড়িত যেই থাকুকনা কেনো আজ হোক কাল হোক, ধরা পরতেই হবে। কুড়িগ্রাম জেলায় অপরাধ নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি। 


আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৩ ঘন্টা ৩৪ মিনিট আগে