জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লি: ৯৪তম আখ মাড়াই মৌসুম শুরু




আবু তালেব, লালপুর (নাটোর)প্রতিনিধি :

নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের (নবেসুমি) ৯৪তম আখ মাড়াই মৌসুম শুরু হচ্ছে শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬)।


বিকেল সাড়ে ৩টায় মিলের কেইন কেরিয়ার প্রাঙ্গণে মিলাদ মাহফিল শেষে ডোঙ্গায় আখ ফেলে ২০২৬-২৭ মৌসুমের উদ্বোধন করবেন নাটোর-১ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল।


এ মৌসুমে ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১১ হাজার ৭০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মিল কর্তৃপক্ষ।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান মো. শামছুজ্জামান সুরুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান।

মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া টুটুল জানান, ১৯৩৩ সালে প্রতিষ্ঠিত নর্থ বেঙ্গল সুগার মিলস দেশের চিনি শিল্পের অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান। চলতি মৌসুমে ৬ দশমিক ৫০ শতাংশ রিকভারিতে চিনি উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। অর্থাৎ, আখ থেকে চিনি আহরণের হার বিবেচনায় নিয়ে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

গত ২০২৫-২৬ মাড়াই মৌসুমে এ মিলে ১ লাখ ৭১ হাজার ৯৮২ মেট্রিক টন আখ মাড়াই করে ৫ দশমিক ৬১ শতাংশ রিকভারিতে (চিনি আহরনের হার) ৯ হাজার ৬৫৪ মেট্রিক টন চিনি উৎপাদিত হয়েছিল। সেই তুলনায় এবার আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা ৮ হাজার ১৮ মেট্রিক টন এবং চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ২ হাজার ৪৬ মেট্রিক টন বেশি ধরা হয়েছে।

মিল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে কৃষকদের জন্য প্রতি কুইন্টাল আখের দাম ২৬ টাকা বাড়িয়ে ৬৫১ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি মিলের আওতাধীন এলাকায় আখ চাষে যুক্ত প্রায় ১৫ হাজার কৃষকের মধ্যে প্রায় ১৫ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কৃষকদের নিজ নিজ হিসাবে এ অর্থ পাঠানো হয়েছে।

কৃষিনির্ভর এ শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত রয়েছেন বহু আখচাষি, শ্রমিক ও ব্যবসায়ী। চিনিকলটির উৎপাদন কার্যক্রমের ওপর তাঁদের জীবিকা নির্ভর করে। একই সঙ্গে স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রতিষ্ঠানটি।

প্রসঙ্গত, প্রতি মৌসুমে কমছে আখ মাড়াই ও চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা। ২০২৪-২৫ মৌসুমে ২ লাখ মেট্রিক টন আখ মাড়াই করে ১৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু সে মৌসুমে ১ লাখ ৯৫ হাজার ৯৪১ মেট্রিক টন আখ মাড়াই করে ৫.৮০ শতাংশ হারে ১১ হাজার ৩৫০ মে.টন চিনি উৎপাদিত হয়েছিল। ২০২৫-২৬ মৌসুমে ২ লাখ মেট্রিক টন আখ মাড়াই করে ১৩ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে শেষ পর্যন্ত ১ লাখ ৭১ হাজার ৯৮২ মেট্রিক টন আখ মাড়াই করে ৫ দশমিক ৬১ শতাংশ রিকভারিতে ৯ হাজার ৬৫৪ মেট্রিক টন চিনি উৎপাদিত হয়।

Tag
আরও খবর